শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এলজিপি অটোগ্যাস স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠিত অভিযোগ খারিজের দাবি কতৃপক্ষের নিকট ওয়েলস আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন ইউনুছিয়া মহিলা মাদ্রাসায় হিফজ বিভাগের যাত্রা শুরু কানেক্ট বাংলাদেশের স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শ্রীমঙ্গলে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত

সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ`লীগ নেতা ভানু কারাগারে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৩ এই পর্যন্ত দেখেছেন

শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ভানু লাল রায়কে কারাগারে প্রেরণ করেছেন মৌলভীবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

সোমবার ২৩ সেপ্টেম্বর সকালে মৌলভীবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের হামলা, ভাংচুর ও নির্যাতনের মামলায় মৌলভীবাজার আদালতে সোমবার সকালে হাজিরা দিতে গেলে আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। এর আগে ওই মামলায় তিনি উচ্চ আদালতের আদেশে অস্থায়ী জামিনে ছিলেন।

এর আগে গত ১৫ আগস্ট মৌলভীবাজার জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদির  তালুকদার বাদী হয়ে মৌলভীবাজার থানায়  প্রায় দেড় শতাধিক আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ৪ আগস্ট মৌলভীবাজারে শিক্ষার্থীদের উপর হামলা ও নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেছিলেন।

ওই মামলায় ভানু লাল রায় গত ২৫ আগস্ট উচ্চ আদালত থেকে ২৮ দিনের জন্য অস্থায়ী জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ার পর ২৩ সেপ্টেম্বর সকালে মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেন মৌলভীবাজার আদালতের কোর্ট ইন্সপেক্টর সিবেন্দ্র চন্দ্র দাশ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102