শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

শিক্ষা ক্যাডারের ৯২২ কর্মকর্তাকে পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৮ এই পর্যন্ত দেখেছেন

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৬ থেকে ২০তম ক্যাডারের ৯২২ জন কর্মকর্তাকে সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতি দেয়া হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীনের সই করা এক প্রজ্ঞাপনে পদোন্নতির বিষয়টি জানানো হয়।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- অর্থনীতির ৬০ জন, আরবির ১৩, ইসলামি শিক্ষার ১৬ জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির ১২২ জন, ইংরেজির ৭০ জন, ইতিহাসের ৩৯ জন, উদ্ভিদবিদ্যার ১৯ জন, কৃষিবিজ্ঞানের ৫ জন, গার্হস্থ্য অর্থনীতির ৬ জন, নার্সারির ১ জন, গণিত ৫২ জন, দর্শন ৯৯ জন, পদার্থবিদ্যালয়ের ৫১ জন, পালির ১ জন, পরিসংখ্যান ২ জন, প্রাণিবিদ্যার ৪৮ জন, বাংলার ৩০ জন, ব্যবস্থাপনার ৪৬ জন, ভূগোল ১৩ জন, মনোবিজ্ঞান ৭ জন, রসায়ন ৩৬ জন, সমাজকল্যাণ ১১ জন, সমাজবিজ্ঞান ৫ জন, সংস্কৃত ৮ জন, হিসাববিজ্ঞান ৬২ জন, ইসলামি আদর্শ ৪ জন, টিটিসি ইংরেজি ৩ জন, টিটিসি ইতিহাস ২ জন, টিটিসি গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং ৩, টিটিস গণিত ৫ জন, টিটিসি গ্রন্থাগার বিজ্ঞান ২ জন, টিটিসি প্রফেশনাল ইথিকস ২ জন, টিটিসি ভূগোল ৩ জন, টিটিসি রাষ্ট্রবিজ্ঞান ১ জন, টিটিসি বিজ্ঞান ১ জন ও টিটিসি শিক্ষা ৪ জন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে কেউ শিক্ষাছুটিতে থাকলে তারা ছুটি শেষে যোগদান সাপেক্ষে পদোন্নতি আদেশ জারি করা হবে। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা বর্তমান কর্মস্থলে ইনসিটু হিসেবে পদায়িত বলে গণ্য হবেন এবং পুনরাদেশ না দেয়া পর্যন্ত উক্ত কর্মস্থল থেকে বেতন-ভাতাদি গ্রহণ করবেন।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে পরবর্তী সময়ে কারো পদোন্নতি বারিত করার মতো কোনো বিষয় উত্থাপিত হলে তার পদোন্নতি বিষয়ক আদেশ বাতিল করা হবে। এ আদেশের পরিপ্রেক্ষিতে কোনো কর্মকর্তা নিজ প্রতিষ্ঠানের উচ্চতর পদে বা অন্য কোনো প্রতিষ্ঠানে পদায়নের জন্য স্বতঃসিদ্ধভাবে অগ্রাধিকারপ্রাপ্ত বলে বিবেচিত হবেন না।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা আবশ্যিকভাবে তাদের পিডিএস-এ লগইনপূর্বক অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করবেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102