শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
এলজিপি অটোগ্যাস স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠিত অভিযোগ খারিজের দাবি কতৃপক্ষের নিকট ওয়েলস আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন ইউনুছিয়া মহিলা মাদ্রাসায় হিফজ বিভাগের যাত্রা শুরু কানেক্ট বাংলাদেশের স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শ্রীমঙ্গলে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত

অস্কারে ‘লাপাতা লেডিস’

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩২ এই পর্যন্ত দেখেছেন

আগামী বছরের অস্কারের জন্য মনোনয়ন পেয়েছে বলিউড সিনেমা ‘লাপাতা লেডিস’। সোমবার (২৩ সেপ্টেম্বর) ভারতীয় ‘ফিল্ম ফেডারেশন’র পক্ষ থেকে বিষয়টি ঘোষণা করা হয়েছে। এটি অস্কারের ‘ফরেন ফিল্ম’ বিভাগে ভারত থেকে স্থান পেয়েছে কিরণ রাওয়ের ‘লাপতা লেডিস’। ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

২০২৫ সালের ‘ফরেন ফিল্ম’ বিভাগে ভারত থেকে যাওয়া ১২টি হিন্দি সিনেমা, ৬টি তামিল সিনেমা, ৪টি মলয়ালি সিনেমার মধ্যে অন্যতম ‘লাপাতা লেডিস’। চলতি বছর জুরি সদস্যের সংখ্যা ছিল ১৩।

‘লাপাতা লেডিস’ সিনেমাটি ‘অ্যানিম্যাল’, ‘কিল’, ‘কলকি ২৮৯৮-এডি’, ‘শ্রীকান্ত’, ‘চন্দু চ্যাম্পিয়ন’, ‘জোরাম’, ‘ময়দান’, ‘স্যাম বাহাদুর’, ‘আর্টিকল-৩৭০’র মতো ২৯টি সিনেমার সঙ্গে লড়াই করেছে। জানা গেছে, তালিকায় চলতি বছরের ভারতের জাতীয় পুরস্কারজয়ী মালায়ালাম সিনেমা ‘অট্টম’ও ছিল। এছাড়াও তালিকায় ছিল কানজয়ী পায়েল কপাডিয়ার ‘অল উই ইম্যাজিন অ্যাজ লাইট’।

কিরণ রাও নির্মাণের পাশাপাশি ‘লাপাতা লেডিস’ সিনেমাটি প্রযোজনাও করেছেন। সহ প্রযোজক হিসেবে রয়েছেন আমির খান ও জ্যোতি দেশপাণ্ডে। সিনেমাটিতে অভিনয়ে একঝাঁক মুখ দেখা গেছে। এতে নিতাংশি গোয়েল, প্রতিভা রাংতা, স্পর্শ শ্রীবাস্তব, ছায়া কদম, রবি কিশানের অভিনয় সবার মন ছুঁয়েছে।

বিপ্লব গোস্বামীর লেখা পুরস্কারজয়ী গল্পের ওপর ভিত্তি করে ‘লাপাতা লেডিস’ সিনেমাটি নির্মিত হয়েছে। এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন স্নেহা দেসাই। সংলাপ লেখায় সহযোগিতা করেছেন দিব্যানিধি শর্মা। গত বছর ‘টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ বিশেষ প্রদর্শনী হয় ‘লাপাতা লেডিস’ সিনেমার।

প্রসঙ্গত, ‘লাপাতা লেডিস’ সিনেমাটি সমালোচক ও দর্শকদের কাছ থেকে প্রশংসিত হলেও বক্স অফিসে তেমন সাফল্য লাভ করেনি এ সিনেমা। কিন্তু ‘লাপতা লেডিস’ ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তির পর দ্রুত গতিতে জনপ্রিয়তা লাভ করে। এরপর সব শ্রেণির সিনেমাপ্রেমীদের কাছ থেকে এটি প্রশংসিত হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102