শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
এলজিপি অটোগ্যাস স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠিত অভিযোগ খারিজের দাবি কতৃপক্ষের নিকট ওয়েলস আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন ইউনুছিয়া মহিলা মাদ্রাসায় হিফজ বিভাগের যাত্রা শুরু কানেক্ট বাংলাদেশের স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শ্রীমঙ্গলে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত

সাবেক পরিকল্পামন্ত্রী এম এ মান্নানের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০১ এই পর্যন্ত দেখেছেন

সুনামগঞ্জ-৩ আসনের (শান্তিগঞ্জ ও জগন্নাথপুর) সাবেক সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৩ সেপ্টেম্বর) সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন কুমার মিত্র এ আদেশ দেন।

এর আগে এম এ মান্নানের পক্ষে জামিনের আবেদন করেন তার আইনজীবী শফিকুল ইসলাম। তিনি বলেন, যে ঘটনায় করা মামলায় এম এ মান্নানকে গ্রেপ্তার করা হয়েছে, সেই ঘটনার সঙ্গে তিনি যুক্ত নন। ঘটনা ঘটেছে সুনামগঞ্জ পৌর শহরে। আর এম এ মান্নান বসবাস করেন শান্তিগঞ্জে। ঘটনার সময় তিনি সুনামগঞ্জ শহরে ছিলেন না। তাকে হয়রানির জন্য এ ঘটনায় জড়ানোর চেষ্টা হচ্ছে। এ ছাড়া তার বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় জামিনের আবেদন করা হয়।

অন্যদিকে বাদীপক্ষের আইনজীবী আবদুল হক জানান, সুনামগঞ্জে গত ৪ আগস্ট যেভাবে ছাত্র-জনতার ওপর হামলা হয়েছে, সেটি নজিরবিহীন। এর সঙ্গে এম এ মান্নানের সম্পৃক্ততা আছে। তাই তার জামিনের বিরোধিতা করা হয়েছে।

এম এ মান্নানের বিরুদ্ধে দায়ের করা মামলার সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ পৌর শহরে ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত শিক্ষার্থী জহুর আহমদের ভাই ও দোয়ারাবাজার উপজেলা বাসিন্দা হাফিজ আহমদ বাদী হয়ে ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করেন। এ মামলায় এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করা হয়।

উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর রাতে শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হন এম এ মান্নান। পরদিন তাকে সুনামগঞ্জ সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। বর্তমানে সুনামগঞ্জ জেলা কারাগারে আছেন তিনি। তাকে গ্রেপ্তারের পরপরই প্রতিবাদ ও মুক্তির দাবি জানিয়ে শান্তিগঞ্জে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা। আবার তার শাস্তির দাবিতেও সোমবার শান্তিগঞ্জ ও সুনামগঞ্জ শহরে বিক্ষোভ করেছেন আরেক দল শিক্ষার্থী।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102