সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

১৫ আগস্ট নিয়ে ফখরুলের বক্তব্যের জবাব দিলেন কাদের

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ১৯০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ১৫ আগস্ট হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের সংশ্লিষ্টতা নেই’— বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাব দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করা, নিরাপদে বিদেশে পাঠিয়ে দিয়ে বিভিন্ন দূতাবাসে চাকরি দেওয়াই প্রমাণ করে জিয়াউর রহমান জড়িত, এর চেয়ে বড় প্রমাণ আর কী হতে পারে?’

রোববার দুপুরে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আয়োজিত আলোচনাসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, ‘৭৫-এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিলেন জিয়াউর রহমান। আর হাওয়া ভবনের যুবরাজ তারেক রহমান ছিলেন ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড।’এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সড়ক ও জনপথ অধিদপ্তরে সাসেক সড়ক সংযোগ প্রকল্প ২-এর আওতায় দুটি প্যাকেজের চুক্তি সই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।এ সময় মন্ত্রী বলেন, ‘গাজীপুর-এলেঙ্গা ও খুলনা-যশোর সড়কে যে কোনো মূল্যে ভোগান্তি দূর করতে হবে।’তিনি গাজীপুর-এলেঙ্গা সড়ক নির্মাণ কেন বিলম্বিত হচ্ছে, তা সংশ্লিষ্টদের কাছে জানতে চান।বিআরটি প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ দিয়ে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘নতুন কোনো প্রকল্প নেওয়ার প্রয়োজন নেই, আগে চলমান কাজগুলো শেষ করতে হবে।’কাজের গুণগত মান বজায় রেখে যথাসময়ে সাসেক সড়ক সংযোগ প্রকল্পটি শেষ করতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেন ওবায়দুল কাদের।চুক্তি সই অনুষ্ঠানে সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, সেতু বিভাগের সচিব আবুবকর ছিদ্দিক ও প্রকল্প পরিচালক ডক্টর মো. ওয়ালিউর রহমান উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102