বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

নটর ডেম কলেজের নারী স্টাফ হত্যায় গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৭ এই পর্যন্ত দেখেছেন

ঢাকার সূত্রাপুরে নটর ডেম কলেজের স্টাফ লিপিকা গোমেজ হত্যাকাণ্ডের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তারকৃতরা হলেন- জুয়েল (২১) ও নজরুল (২২)।  সোমবার (২৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই ঢাকা মেট্রোপলিটনের (উত্তর) পুলিশ পরিদর্শক মোহাম্মদ জামির হোসেন জিয়া।

মোহাম্মদ জামির হোসেন জিয়া জানান, গত ১০ সেপ্টেম্বর রাতে ঢাকা নটর ডেম কলেজের স্টাফ লিপিকা গোমেজ (৪০), সূত্রাপুরের ৭৫ নং ঋষিকেশ দাস রোডের ৪র্থ তলার ভাড়া বাসায় খুন হন। তিনি ঢাকা নটর ডেম কলেজের অফিস সহকারী পদে কর্মরত ছিলেন। তিনি সেই বাসায় একা বসবাস করতেন। প্রায় ১৮ বছর আগে তার স্বামী মাহাবুবুল আলমের সঙ্গে তার ডিভোর্স হয়ে যায়।

তার কোনো সন্তানাদি নেই। গত ১০ সেপ্টেম্বর প্রতিদিনের মতো লিপিকা গোমেজ তার অফিসে গিয়েছিলেন কিন্তু পরের দিন কর্মস্থলে উপস্থিত না হওয়ায় অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও তার খবর সংগ্রহের জন্য স্টাফ জনি ও জয়দেবকে লিপিকা গোমেজের বাসায় পাঠান। জনি ও জয়দেব লিপিকা গোমেজের বাসায় আসলে কেয়ারটেকার মিতু তাদের নিয়ে লিপিকা গোমেজের ফ্ল্যাটে প্রবেশ করে লিপিকা গোমেজের শয়ন কক্ষের খাটের ওপরে তার মরদেহ দেখতে পান।

তিনি আরো জানান, সংবাদ পাওয়ার পর তার মামাতো ভাই প্রিন্স গোমেজ দ্রুত লিপিকা গোমেজের বাসায় আসেন এবং তিনি পুলিশকে সংবাদ দিলে সূত্রাপুর থানা পুলিশ লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠায়। পরে এই ঘটনায় ভিকটিমের মামাতো ভাই প্রিন্স গোমেজ বাদী হয়ে আসামি অজ্ঞাত উল্লেখ করে সূত্রাপুর থানায় একটি মামলা করেন। সেই মামলায় রবিবার অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102