সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকানোর ক্ষমতা নেই কমলার, দাবি ট্রাম্পের!

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৮ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নেতৃত্বের সক্ষমতা নিয়ে কঠোর সমালোচনা করেছেন। তিনি দাবি করেছেন যে, হ্যারিসের অধীনে বিশ্ব নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে এবং তিনি তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাতে সম্পূর্ণ অক্ষম।

ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ট্রুথ সোশালে বলেছেন, ‘বর্তমানে বিশ্ব খুবই বিপজ্জনক জায়গায় পরিণত হয়েছে। কমলা এমনকি সাধারণ প্রশ্নেরও সঠিক উত্তর দিতে পারেন না। যদি তিনি এটা করতে না পারেন, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকানোর বিষয়ে কীভাবে সফল হবেন? এর উত্তর একটাই, তিনি পারবেন না!’ খবর তাসের।

প্রতিবেদনটিতে বলা হয়, এর আগে ট্রাম্প মন্তব্য করেছিলেন যে, ডেমোক্র্যাটিক প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্র একটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে। তিনি বলেন, ডেমোক্র্যাটদের নেতৃত্বে বিশ্ব এখন চরম ঝুঁকিপূর্ণ সময় অতিক্রম করছে, এবং যদি এটি অব্যাহত থাকে, তাহলে যুক্তরাষ্ট্র একটি নতুন যুদ্ধের সম্মুখীন হতে পারে।

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর পরে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে কমলা হ্যারিসকে মনোনয়ন দিয়েছেন। বাইডেন জুন মাসে ট্রাম্পের সাথে বিতর্কে দুর্বল পারফর্মেন্সের পর এ সিদ্ধান্ত নেন, এবং আগস্টে ডেমোক্র্যাটিক পার্টি আনুষ্ঠানিকভাবে কমলা হ্যারিসকে তাদের প্রার্থী ঘোষণা করে।

ট্রাম্পের এই বক্তব্য তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দেখা হচ্ছে, যেখানে তিনি নিজেকে আন্তর্জাতিক সংকট মোকাবেলার যোগ্য নেতা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন, এবং তার প্রতিপক্ষের নেতৃত্বের দুর্বলতা তুলে ধরছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102