বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

সালমান-ঐশ্বরিয়া গোপনে বিয়ে করেছিলেন? জানুন আসল সত্য

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২১ এই পর্যন্ত দেখেছেন

বলিউডের ভাইজান সালমান খানকে ঘিরে বেশ কৌতূহল রয়েছে ভক্ত-অনুরাগীদের। ষাটের কাছে পৌঁছে গেলেও এখনো বিয়ে করেননি তিনি। অনেকেই ভাবছেন, সালমান কি সত্যিই বিয়ের পিঁড়িতে বসবেন?

যদিও সালমান বিয়ে করতে আগ্রহী নন, তবুও তিনি বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কের কারণে পরিচিত। তার প্রেমিকাদের তালিকায় রয়েছেন সংগীতা বিজলানি, শাহিন জাফরি, ঐশ্বরিয়া রায় বচ্চন, সোমি আলী, ক্যাটরিনা কাইফ, ইউলিয়া ভান্তুরসহ আরো অনেকে। তবে একসময় সালমান ও ঐশ্বরিয়ার মধ্যে একটি গুঞ্জন শোনা যায় যে, তারা গোপনে বিয়ে করেছেন।

১৯৯৯ সালে ‘হাম দিল দে চুকে সানাম’ ছবির শুটিংয়ের সময় সালমান ও ঐশ্বরিয়ার সম্পর্ক শুরু হয়। পরে শোনা যায়, লোনাভালার একটি বিলাসবহুল বাংলোয় তারা গোপনে বিয়ের আসর বসান, যেখানে উপস্থিত ছিলেন কেবল ঘনিষ্ঠ বন্ধু ও পরিবার। কিন্তু ঐশ্বরিয়ার বাবা-মায়ের সম্মতি না থাকায় তারা সেখানে উপস্থিত ছিলেন না। এর পরই খবর ছড়িয়ে পড়ে যে, সালমান ও ঐশ্বরিয়া নিউ ইয়র্কে হানিমুনও করেছেন।

এ বিষয়ে ঐশ্বরিয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘যদি বিয়ে করতাম, পুরো ইন্ডাস্ট্রি জানত। আমি এমন মানুষ নই যে বিয়ের মতো বড় বিষয়কে অস্বীকার করব। বিয়ের সময় কোথায়? এই গুজবগুলি সত্যিই হাস্যকর।’

২০০২ সালে সালমান ও ঐশ্বরিয়ার সম্পর্ক শেষ হয়ে যায়, এবং বিচ্ছেদের পর তারা কখনোই একে অপরের সামনে আসেননি। যদিও গোপন বিয়ের গুঞ্জন ছিল, তা আজও রহস্যে ঘেরা রয়ে গেছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102