শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এলজিপি অটোগ্যাস স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠিত অভিযোগ খারিজের দাবি কতৃপক্ষের নিকট ওয়েলস আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন ইউনুছিয়া মহিলা মাদ্রাসায় হিফজ বিভাগের যাত্রা শুরু কানেক্ট বাংলাদেশের স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শ্রীমঙ্গলে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত

চা বাগানের মালিক ও শ্রমিকদের নিরাপত্তায় সবসময়ই পাশে থাকবে: পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৪ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজারের বিভিন্ন চা বাগান মালিক ও শ্রমিকদের নিরাপত্তায় সবসময় পাশে থাকবে পুলিশ।

রোববার ২২ সেপ্টেম্বর সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে জেলার বিভিন্ন চা বাগানের ব্যবস্থাপকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন, পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম- সেবা।

এসময় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার আরও বলেন, পুলিশের কাজ হচ্ছে জনগণের জান-মালের নিরাপত্তা দেয়া। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে জনকল্যাণে কাজ করা। পুলিশ চা বাগানের মালিক ও শ্রমিকদের নিরাপত্তায় সবসময়ই পাশে থাকবে। এছাড়া বাগানে মদ, জুয়া এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে পুলিশ সুপার আলোচনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: আজমল হোসেন প্রমুখ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102