বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সহকারী কমিশার এর বিরুদ্ধে ইজারদারকে হেনস্থার অভিযোগ ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত

বিচার চাইলেন তমা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৪ এই পর্যন্ত দেখেছেন

নির্মাতা রায়হান রাফীর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন চলছে ঢালিউড অভিনেত্রী তমা মির্জার। নির্মাতা ও নায়িকার অনুসারীরাও মুখিয়ে আছেন এ বিষয়ে জানতে। এবার এই বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই বিচার চাইলেন তমা।

তবে রাফী কিংবা সম্পর্ক বিষয়ক কোনো কারণে বিচারের দাবি রাখেননি নায়িকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত তোফাজ্জল হত্যার বিচার চেয়েছেন তিনি।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে নিহত তোফাজ্জলকে নিয়ে বানানো একটি পোস্টার শেয়ার দেন তমা। সেখানে লেখা, ‘বাবা, মা, ভাই কেউ তো নাই! বিচার চাইবো কেডা?’ এমন পোস্টারের ক্যাপশনে নায়িকা বেশি কথা খরচ করেননি। সোজা লেখেন, আমি বিচার চাই।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনির শিকার হন তোফাজ্জল। বুধবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তোফাজ্জলের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নে। তিনি একজন এতিম বলে জানা গেছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102