মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

স্বর্ণের দামে নতুন রেকর্ড

অর্থনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৫ এই পর্যন্ত দেখেছেন

বিশ্ববাজারে ইতিহাসে প্রথমবারের মতো এক আউন্স স্বর্ণের দাম ২ হাজার ৬০০ ডলার ছাড়িয়েছে। এর প্রভাবে দেশের বাজারেও বাড়তে পারে দাম। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে স্পট মার্কেটে স্বর্ণের দাম অবস্থান করছে ২ হাজার ৬২২ দশমিক ৩ ডলারে। প্রতি আউন্স স্বর্ণের দাম একদিনে ৩৪ দশমিক ৯৫ ডলার বা ১ দশমিক ৩৫ শতাংশ বেড়ে বিশ্ববাজারে কেনাবেচা চলছে।

 

সংশ্লিষ্টরা বলছেন, ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোয় বিশ্বে বাড়ছে স্বর্ণ কেনার প্রবণতা। বিশ্ববাজারে যে হারে দাম বাড়ছে, এতে যে কোনো সময় প্রতি আউন্স স্বর্ণের দাম আরো বেড়ে যেতে পারে। আর বিশ্ববাজারে দাম বাড়লে এর প্রভাব পড়ে দেশের বাজারেও। তাই যে কোনো সময় দেশের বাজারেও দাম সমন্বয় করা হতে পারে।

হংকং থেকে সিনহুয়া জানায়, ফেডারেল রিজার্ভ মহামারি শুরু হওয়ার পর প্রথমবারের মতো ধারের সুদের হার কমানো এবং আরো কমবে বলে ইঙ্গিত দেয়ার দুই দিন পর স্বর্ণের মূল্য রেকর্ড বৃদ্ধি পেয়ে আউন্স প্রতি দুই হাজার ৬০৯ ডলার ছাড়িয়েছে।

দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করে থাকে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সে হিসাবে সবশেষ গত ১৪ সেপ্টেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ৩ হাজার ৫৮১ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ২৯ হাজার ৯০২ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ২৪ হাজার টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬ হাজার ২৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৮৭ হাজার ১৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয়েছিল গত ১৫ সেপ্টেম্বর থেকে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102