শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

বাবা-মা-ভাইয়ের পাশেই তোফাজ্জেলকে দাফন

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৩ এই পর্যন্ত দেখেছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে পাশবিক অত্যাচারে নিহত তোফাজ্জেলের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১২টায় লাশ বরগুনার পাথরঘাটার চরদুয়ানী নিজ বাড়িতে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শত শত মানুষ রাতেই মৃত তোফাজ্জেলের বাড়িতে ভীড় জমান এক নজর দেখার জন্য।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় হাজারো শোকাতুর মানুষের উপস্থিতিতে জানানা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মা-ভাইয়ের পাশেই তোফাজ্জেলকে দাফন করা হয়। গত বুধবার (১৮ সেপ্টেম্বর) চোর সন্দেহে ঢাবির ফজলুল হক মুসলিম হলে আটক করে বরগুনার চরদোয়ানী বাজারের তোফাজ্জেলকে।

পারিবারিক সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্য হারানো তোফাজ্জেল পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দি কলেজ থেকে অনার্স মাস্টার্স শেষ করেন। ছাত্র জীবনে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন। ২০১১ সালে তোফাজ্জেলের বাবা সড়ক দুর্ঘটনায় মারা যান, ২০১৩ সালে মা বিউটি বেগম লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এবং একমাত্র বড় ভাই পুলিশে চাকুরী করতেন। তিনিও লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। পরিবারে রয়েছে বড় ভাইয়ের স্ত্রী ও দুটি সন্তান।

এলাকাবাসী, সহপাঠী ও বন্ধুদের কাছে জানা যায়, তোফাজ্জেল তার এলাকার একটি মেয়েকে ভালবাসতেন। মেয়ের পরিবার ওই মেয়েকে অনত্র বিয়ে দিলে ২০২০ সালে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। সেই থেকে সে ভবঘুরের মতো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে মানুষের কাছে খাবার চেয়ে খেতেন।

গত বুধবার (১৮ সেপ্টেম্বর) ঢাবির কতিপয় পাষণ্ড তাকে চোর সন্দেহে আটক করে। তারপর ক্ষুধার্ত তোফাজ্জেলকে ভাত খাইয়ে নৃশংসভাবে খুন করে। তোফাজ্জেলের বড় ভাইয়ের স্ত্রীর কাছে জানা যায়, খুনীরা তোফাজ্জেলকে আটক করে তার কাছে ফোন করে ২ লাখ ৩৫ হাজার টাকা চেয়েছিলো। হুমকি দেয়া হয়েছিলো, টাকা না দিলে খবর আছে।

জানাজা শেষে এলাকার বিক্ষুব্ধ মানুষ পাথরঘাটার চরদুয়ানী বাজারে মানববন্ধন করে। এতে খুনীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102