শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
এলজিপি অটোগ্যাস স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠিত অভিযোগ খারিজের দাবি কতৃপক্ষের নিকট ওয়েলস আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন ইউনুছিয়া মহিলা মাদ্রাসায় হিফজ বিভাগের যাত্রা শুরু কানেক্ট বাংলাদেশের স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শ্রীমঙ্গলে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত

সিলেটে চাঁদাবাজিকালে ৯ সমন্বয়ক আটক

এমদাদুর রহমান চৌধুরী জিয়া
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১২ এই পর্যন্ত দেখেছেন

সিলেটের ছাত্র সমন্বয়ক পরিচয়ে নৌকা শ্রমিকদের কাছ থেকে চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে আটক ৯ জনের নামে সিলেটের কোম্পানীগঞ্জ থানায় চাঁদাবাজি মামলার রেকর্ড করা হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত দুইটার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নে ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে সিলেটের কোম্পানীগঞ্জে চাঁদাবাজির চেষ্টাকালে নয়জনকে আটক করে স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

স্থানীয়রা জানান, বুধবার রাতে ইসলামপুরে নৌকার শ্রমিক ও মাঝিদের কাছে সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদা দাবি করে তারা। একপর্যায়ে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নয়জনকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানিগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ বদিউজ্জামান এ প্রতিবেদককে মুঠোফোনে জানান , চাঁদাবাজির ঘটনায় আটকদের নামে কোম্পানীগঞ্জ থানায় চাঁদাবাজির মামলা রেকর্ড করা হয়েছে। যার নং ২১ তারিখ ১৯/২৪।

আটকদের মধ্যে তিনজন নিজেকে সমন্বয়ক দাবি করলেও এর কোন সত্যতা পায়নি পুলিশ।

স্থানীয় কালিবাড়ী এলাকার বাসিন্দা ছাত্র সমন্বয়ক নুর আহমদ বাদি হয়ে এ মামলাটি কোম্পানীগঞ্জ থানায় দায়ের করেন। যার প্রেক্ষিতে নয়জনকে আটক করে জেল হতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102