বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

১৯ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮১ এই পর্যন্ত দেখেছেন

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যা: গ্রেপ্তার ৬ শিক্ষার্থী:ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে বুধবার রাতে চোর সন্দেহে তোফাজ্জল নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় করা মামলায় বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ছয় শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়।

সালমান এফ রহমানের ঋণের পরিমাণ প্রকাশ, কোন ব্যাংকে কত

করোনা মহামারীর পর বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিতে বেপরোয়া হয়ে ওঠেন বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। দেশের শীর্ষস্থানীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

ঢাকা চাইলে শেখ হাসিনাকে হস্তান্তর করতে পারে দিল্লি

গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ-বিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যার অভিযোগসহ গুম-খুন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রায় দুই শতাধিক মামলা দায়ের করা হয়েছে। এ প্রেক্ষিতে তাকে বিচারের আওতায় আনতে দেশে ফিরিয়ে আনার দাবি এখন তুঙ্গে।

আবারো গ্রেপ্তার বিচারপতি মানিক

রাজধানীর ধানমন্ডিতে কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায় অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমানের আদালত এই আদেশ দেন।

সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে উঠছে নানা প্রশ্ন

বুধবার সকাল থেকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে সারাদেশে কাজ শুরু করেছে সেনাবাহিনীর সদস্যরা। এখন থেকে কোনো অপরাধীকে গ্রেপ্তার কিংবা গ্রেপ্তারের নির্দেশ দিতে পারবেন সেনাবাহিনীর কমিশন্ড কর্মকর্তারা। গত দুই দশকে বাংলাদেশের সব জাতীয় নির্বাচনসহ বিভিন্ন প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করা হলেও তাদের হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ছিল না। তারা বিভিন্ন কাজে মাঠ প্রশাসনকে সহায়তা করেছে।

ভারতে থাকার মেয়াদ শেষ: এবার কী করবেন শেখ হাসিনা

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। শুক্রবার (২০ সেপ্টেম্বর) পর্যন্ত বৈধভাবে ভারতে থাকতে পারবেন তিনি। তবে এরপরে কী করবেন হাসিনা?  বিষয়টি নিয়ে এখনও সরকারিভাবে কিছু জানায়নি ভারত।  ২২ আগস্ট শেখ হাসিনা এবং তার আমলের মন্ত্রী এবং সংসদ সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে অন্তর্বর্তী সরকার।

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন কারাগারে

রাজধানীর আদাবর থানার পোশাককর্মী রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চারদিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক আব্দুল মালেক।

এখন শেখ হাসিনার যা করা উচিত, জানালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে বলেন, গণবিপ্লবের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতেই থাকা উচিত। ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্টকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে লঙ্কান প্রেসিডেন্ট এ কথা বলেন।

ধারাভাষ্যে সাকিবকে নিয়ে যে মন্তব্য করলেন তামিম

কমেন্ট্রি নিয়ে তামিম ইকবালের বিশেষ আগ্রহের বিষয়টি কারোর অজানা নয়। ক্রিকেট ছাড়ার পর কমেন্ট্রিতে থিতু হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন তিনি। এখনও টেস্ট ও ওয়ানডে ক্রিকেট থেকে অবসর না নিলেও সাবেক এই অধিনায়ককে পুরোদমে ধারাভাষ্যে দেখা গেল।

আদালতে হুংকার দিলেও রিমান্ডে থেমে গেছে কনস্টেবল জয়

কনস্টেবল শোয়াইবুর রহমান জয় পুলিশ বাহিনীতে দীর্ঘ ১৬ বছর চাকরি করছেন। বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে গ্রেফতারের পর ৩ দিনের রিমান্ডে নেয়া হয়েছে জয়কে। আদালতে হুংকার দিলেও রিমান্ডে গিয়ে সেই হুংকার থেমে গেছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রিমান্ডে জয় অনেক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102