শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এলজিপি অটোগ্যাস স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠিত অভিযোগ খারিজের দাবি কতৃপক্ষের নিকট ওয়েলস আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন ইউনুছিয়া মহিলা মাদ্রাসায় হিফজ বিভাগের যাত্রা শুরু কানেক্ট বাংলাদেশের স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শ্রীমঙ্গলে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত

নাসরাল্লাহর হুঁশিয়ারি

ইসরায়েল ‘শেষ সীমা’ অতিক্রম করেছে

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৭ এই পর্যন্ত দেখেছেন

দখলদার ইসরায়েল তার ‘শেষ সীমা’ অতিক্রম করেছে বলে হুঁশিয়ারি দিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরাল্লাহ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তিনি সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে তার জাতির উদ্দেশে ভাষণ দেন। ভাষণের শুরুতে তিনি হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী ও ইসলামিক ঐক্য সপ্তাহ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান। খবর মেহের নিউজ।

নাসরাল্লাহ সম্প্রতি ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত লেবাননের নাগরিকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি বলেন, ইসরায়েলি বাহিনী গত দুই দিনে যোগাযোগের ডিভাইস (পেজার) বিস্ফোরিত করে বহু লেবানিজ নাগরিককে হত্যা করেছে। যা একটি বিশাল মানবিক সংকট তৈরি করেছে।

এ সময় লেবাননের জাতীয় ঐক্যের প্রশংসা করেন এবং এ ঐক্য ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একটি বড় মানবিক প্রতিরোধ গড়ে তুলেছে বলে মন্তব্য করেন নাসরাল্লাহ। তিনি লেবাননের সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়, হাসপাতাল এবং চিকিৎসা কর্মীদেরও ধন্যবাদ জানান, যারা আহতদের চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন। একই সঙ্গে তিনি ইরাক, ইরান, সিরিয়া এবং অন্যান্য দেশগুলোর সমর্থনের কথাও উল্লেখ করেন, যারা লেবানন সরকারকে সহায়তা করেছে।

নাসরাল্লাহ এ সময় ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েল রেড লাইন অতিক্রম করেছে। তারা মঙ্গলবার হাজার হাজার পেজার বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালিয়েছে। শত্রু রা বুধবারও একই ধরনের বেসামরিক যন্ত্রের বিস্ফোরণ ঘটিয়ে হামলা করেছে। তবে ইসরায়েলের লক্ষ্য অনেকাংশে ব্যর্থ হয়েছে এবং হিজবুল্লাহ ঘটনাগুলো তদন্তের জন্য প্রযুক্তিগত এবং নিরাপত্তা কমিটি গঠন করেছে বলেও জানান নাসরাল্লাহ।

তিনি বলেন, আমরা এমন এক শত্রুর মুখোমুখি হচ্ছি, যার প্রযুক্তিগত সুবিধা রয়েছে। কারণ এটি বারবার পশ্চিমা সমর্থন পেয়ে আসছে। এ রকম বড় আঘাত সত্ত্বেও নাসরাল্লাহ লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন এবং ভবিষ্যতেও প্রতিরোধ শক্তিশালী করার ইঙ্গিত দেন।

তিনি জোর দিয়ে বলেন, মঙ্গলবার এবং বুধবার রক্তাক্ত দিন হলেও, আমরা এ সংকট কাটিয়ে উঠতে পারবো এবং এ আঘাত আমাদের পরাস্ত করতে পারবে না। গাজার সমর্থনে আমাদের ফ্রন্ট কার্যকরী হয়েছে এবং এটি শত্রুর ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। তিনি আরও বলেন, ইসরায়েলি শত্রু  উত্তরাঞ্চলের ঘটনাগুলোকে তাদের ইতিহাসে প্রথম পরাজয় হিসেবে বর্ণনা করেছে। যা লেবানন থেকে পরিচালিত প্রতিরোধের কার্যকারিতার আরেকটি প্রমাণ।

তিনি বলেন, ইসরায়েলি বাহিনী লেবাননের ফ্রন্টকে গাজার ফ্রন্ট থেকে বিচ্ছিন্ন করতে এবং লেবাননের জনগণ ও হিজবুল্লাহকে চাপের মুখে ফেলার চেষ্টা করেছে, যাতে লেবানন গাজার প্রতি সমর্থন বন্ধ করে দেয়। মঙ্গলবারের হত্যাকাণ্ডের পর, আমরা সরকারি ও বেসরকারি চ্যানেলের মাধ্যমে বার্তা পেয়েছিলাম যে, এ আক্রমণের লক্ষ্য ছিল গাজার প্রতি আমাদের সমর্থন বন্ধ করা।

হিজবুল্লাহ প্রধান দৃঢ়ভাবে বলেন, ইসরায়েলের জন্য আমাদের জবাব স্পষ্ট: গাজা, পশ্চিম তীর এবং সেসব পবিত্র ভূমিতে অত্যাচারিত জনগণের প্রতি লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সমর্থন কখনোই বন্ধ হবে না।

তিনি আরো উল্লেখ করেন যে, শত্রুরা মঙ্গলবার এবং বুধবারের হত্যাকাণ্ডের মাধ্যমে হিজবুল্লাহর কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থাকে ধ্বংস করতে এবং নেতাদের মধ্যে দুর্বলতা ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছিল। তবে আমাদের নেতৃত্বের মধ্যে এমন কোনো বিভ্রান্তি বা দুর্বলতা এক মুহূর্তের জন্যও দেখা যায়নি।

নাসরাল্লাহর এ ভাষণ লেবাননের জনগণকে আরো দৃঢ়ভাবে হিজবুল্লাহর পাশে থাকার আহ্বান জানায় এবং ইসরায়েলি আগ্রাসনের মুখে হিজবুল্লাহর প্রতিশ্রুতি ও স্থিতিশীলতার প্রতিফলন ঘটায়।

নিউজ /এমএসএম

 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102