শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রত্যাবর্তনের গল্প লিখে প্রথম দিন ভারতের

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০১ এই পর্যন্ত দেখেছেন

চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দুই শ’র আগে স্বাগতিকরা গুটিয়ে যায় কি না, সেই শঙ্কাই তৈরি হয়েছিল। তবে ধ্বংসস্তূপ থেকে প্রবল দাপটে ঘুরে দাঁড়ায় ম্যান ইন ব্লু’রা। শুধু ঘুরে দাঁড়ানোই নয়, রবিচন্দ্রন অশ্বিনের টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি ও জাদেজার ফিফটিতে অসাধারণ এক প্রত্যাবর্তনের গল্প লিখেছে টিম ইন্ডিয়া। এতে ৮০ ওভারে ৬ হারিয়ে চালকের আসনে থেকে ৩৩৯ রানে প্রথম দিন শেষ করেছে স্বাগতিক দল।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ইনিংসের চতুর্থ ওভারেই উইকেটের দেখা পেতে পারত বাংলাদেশ। হাসান মাহমুদের গুড লেংথের বল সোজা রোহিতের প্যাডে আঘাত করেছিল। রিভিউ নিয়েও উইকেট পায়নি বাংলাদেশ। তবে ষষ্ঠ ওভারে রোহিতকে তুলে নেন হাসান। তার স্টাম্পের ভেতরে রাখা বল রোহিতের ব্যাটের কানায় লেগে প্রথম স্লিপে শান্তর হাতে গিয়ে জমা পড়ে।

এরপর শুভমান গিলকেও প্যাভিলিয়নের পথ দেখান হাসান। পায়ের পাশ দিয়ে বেরিয়ে যাওয়া বলটি ব্যাটে খেলতে গিয়ে এজ হয়ে উইকেটকিপার লিটনের গ্লাভসে ধরা পড়েন গিল। রানের খাতা খোলার আগেই ফেরেন টপ-অর্ডার এই ব্যাটার।

তৃতীয় উইকেটে বিরাট কোহলিও ক্রিজে থিতু হতে পারেননি। হাসানের অফ-স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে ৬ বলে ৬ রানে লিটনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন কোহলি।

এরপর চতুর্থ উইকেটে জয়সওয়ালকে নিয়ে প্রতিরোধ গড়েন দীর্ঘদিন পর টেস্টে ফেরা ঋষভ পান্ত। তাদের ৫৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৩ উইকেটে ৮৮ রান নিয়ে মধ্যাহ্নবিরতিতে যায় ভারত।

লাঞ্চ বিরতি থেকে ফেরার পরপরই পান্তকে সাজঘরে ফেরান হাসান। তার অফ-স্টাম্পের বাইরের বলে কাট করতে চেয়েছিলেন পান্ত। তবে ঠিকঠাক টাইমিং না হওয়ায় উইকেটের পেছনে লিটন গ্লাভসে জমা পড়ে বল। এতে ৩৯ রানে শেষ হয় পান্তের ইনিংস।

তবে একপ্রান্ত আগলে রেখে ধ্রুপদী ব্যাটিংয়ে ৯৫ বলে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি তুলে নেন জয়সওয়াল। নাহিদের ১৪৮ কিলোমিটার গতির বলে পরাস্ত হন বাঁহাতি এই ওপেনার। ব্যাটের কানা নিয়ে স্লিপে সাদমানের হাতে জমা পড়ে বল। ফলে ১১৮ বলে ৫৬ রানে সাজঘরে ফেরেন জয়সওয়াল।

নাহিদের পথ ধরে পরের ওভারে ম্যান ইন ব্লু শিবিরে আঘাত হানেন মিরাজ। নিজের ওভারের তৃতীয় বলে শর্ট লেগে রাহুলকে জাকিরের মুঠোবন্দি করেন এই স্পিনার।

সপ্তম উইকেট জুটিতে দ্বিতীয় সেশনের বাকি সময়টা পার করেন অশ্বিন ও জাদেজা। চা-বিরতি থেকে ফেরার পরও টাইগার বোলারদের ওপর ছড়ি ঘোরান তারা।

এরপর দলীয় দুই শ’ পেরিয়ে ৬ চার ও এক ছক্কায় মারমুখী ব্যাটিংয়ে ৫৮ বলে ফিফটি তুলে নেন অশ্বিন। অন্যপ্রান্তে দেখেশুনে খেলে জাদেজাও ফিফটি তুলে নেন। ৭৩ বল মোকাবিলায় ক্যারিয়ারের ২১তম টেস্ট ফিফটি হাঁকান এই অলরাউন্ডার।

হাফ-সেঞ্চুরির পর আরও আগ্রাসী হয়ে উঠে অশ্বিনের ব্যাট। ১০ চার ও ২ ছক্কার নৈপুণ্যে সাজানো ব্যাটিংয়ে ঘরের মাঠে টেস্টে টানা দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেয়ে যান। সবশেষ ২০২১ সালে ইংল্যান্ডের বিপক্ষে তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পেয়েছিলেন ভারতীয় এই অলরাউন্ডার।

অন্যপ্রান্তে জাদেজাও তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছোঁয়ার প্রহর গুনছেন। ৮৬ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের প্রথম সেশন শুরু করবেন তিনি। ১০২ রানে তাকে সঙ্গ দেবেন অশ্বিন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102