বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

ঢাবি ক্যাম্পাসে অভিযান শিগগির, শিক্ষার্থীদের পরিচয়পত্র রাখার অনুরোধ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৮ এই পর্যন্ত দেখেছেন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসকে বহিরাগতমুক্ত করতে শিগগিরই অভিযান চালাবে ভ্রাম্যমাণ আদালত। ক্যাম্পাসে অবস্থানকালে প্রত্যেক শিক্ষার্থীকে তাদের নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অধ্যয়নরত সব আবাসিক, অনাবাসিক ও দ্বৈতাবাসিক শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ক্যাম্পাসকে বহিরাগতমুক্ত করতে দ্রুত সময়ের মধ্যে ক্যাম্পাসে অভিযান পরিচালিত হবে। সে লক্ষ্যে ক্যাম্পাসে অবস্থানকালে প্রত্যেক শিক্ষার্থীকে তাদের নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে। যেসব শিক্ষার্থীর পরিচয়পত্র হারিয়ে গেছে, সেসব শিক্ষার্থীকে উপযুক্ত প্রমাণপত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ করছি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102