বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছাতকে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

সেলিম মাহবুব, ছাতক
  • খবর আপডেট সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৭ এই পর্যন্ত দেখেছেন
ছাতকে পরিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাগবাড়ী যুব ও সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে মঙ্গলবার থেকে দু’দিন ব্যাপী ওয়াজ মাহফিল শুরু হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বাদ যোহর বাগবাড়ী জামে মসজিদ প্রাঙ্গন থেকে বের করা হয় এক মোবারক র্যা লী। র্যালীটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো মসজিদ প্রাঙ্গনে এসে শেষ হয়।
ওয়াজ মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী।
অন্যান্যদের মধ্যে অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, মাওলানা ইমাদ উদ্দিন মানিক, হাফিজ সাইফুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক সোনাফর আলী, আলহাজ্ব আঙ্গুর মিয়া, হাজী আলাউদ্দিন মিয়া, হাজী বুরহান উদ্দিন, হাজী আজমল মিয়া, হাজী রুমেন আহমদ, হাজী রাজু আহমদ, ছালিক মিয়া চৌধুরী রুকন, মঈনুল চৌধুরী, মেহেদী হাসান সোনা মিয়া, রেদওয়ান আহমদ, ফখরুল আলম, বাকী বিল্লাহ, হিফজুল বারী শিমুল, ফয়জুল আহমদ পাবেল, জামিল আহমদ, ছালিক মিয়া, আদনান আহমদ, নিয়াজ মুর্শেদ, রাজু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
মাহফিলে প্রধান অতিথি মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী, মাওলানা আব্দুল আহাদ জেহাদী, মুফতি ওসমান গনী ছালেহী, মাওলানা মুফতি শেহাব উদ্দিন সহ ওলামায়ে কেরাম বয়ান পেশ করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102