রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

জাবিতে নতুন উপ-উপাচার্য, ট্রেজারার নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯২ এই পর্যন্ত দেখেছেন

দীর্ঘদিন দিন পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রানবিজ্ঞান বিভাগের অধ্যাপক সোহেল আহমেদ উপ-উপাচার্য (প্রশাসন), উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এম মাহফুজুর রহমানকে উপ-উপাচার্য (শিক্ষা) ও গণিত বিভাগের অধ্যাপক আব্দুর রবকে ট্রেজারার করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। বুধবার (১৮ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে উপসচিব শাহীনুর ইসলাম স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করে এদেরকে নিয়োগ দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর ১৩ (১) ও ১৪(১) ধারা অনুযায়ী প্রফেসর ড. সোহেল আহমেদ, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-কে উক্ত বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য (প্রশাসন) এবং  প্রফেসর ড. এম মাহফুজুর রহমান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-কে উক্ত বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য (শিক্ষা), গণিত বিভাগের অধ্যাপক ও গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক আব্দুর রবকে ট্রেজারার পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হলো।

শর্তগুলো হলো- উপ-উপাচার্য ( প্রশাসন) ও (শিক্ষা) পদে নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে; ট্রেজারার হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ (চার) বছর হবে; উপর্যুক্ত পদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন; তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন: তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন; মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পলায়নের পর পদত্যাগ করতে থাকেন বিভিন্ন পদে তার আমলে নিয়োগ পাওয়া ব্যক্তিরা। এর ধারাবাহিকতায় ৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ১৩ আগস্ট প্রো-উপাচার্য (শিক্ষা) এবং ১৯ আগস্ট প্রো-উপাচার্য প্রশাসন ও ট্রেজারার পদত্যাগ করেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102