রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

জবি থেকে প্রথম উপাচার্য ড. রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৭ এই পর্যন্ত দেখেছেন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থেকে প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. রেজাউল করিম। বুধবার (১৮ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব শাহিনুর ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জবির ৭ম উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ এর ১০ (১) ধারা অনুযায়ী সমাজকর্ম বিভাগের অধ্যাপক (অবসরপ্রাপ্ত) ড. মো. রেজাউল করিমকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হলো। উপাচার্য হিসেবে তিনি নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে। তিনি উপর্যুক্ত পদে তিনি অবসর অব্যবহিত পূর্ব পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন। একই সঙ্গে তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

উপাচার্য নিয়োগের পর যোগাযোগ করা হলে ড. রেজাউল করিম ভোরের কাগজকে বলেন, উপাচার্য নিয়োগ প্রাপ্তির বিষয়টি জেনেছি। দুপুরের নামাজ পড়া শেষ করে বিশ্ববিদ্যালয়ে আসছি। সকলের সহযোগিতা নিয়ে বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করতে চাই।

জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করা ড. মো. রেজাউল করিম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও সমাজকর্ম বিভাগের সাবেক চেয়ারম্যান। এর আগে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবেও কাজ করেছেন। পরবর্তীতে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবেও কাজ করেছেন।

শিক্ষা জীবনে রেজাউল করিম ঢাকা বিশ্ববিদ্যালয়ে সামাজিক কল্যাণ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০০৮ সালে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন এবং সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ও সামজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে কর্মরত ছিলেন।

সমাজকর্ম বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. রেজাউল করিম ১৯৮৬ থেকে ২০০৫ সাল পর্যন্ত বিভিন্ন সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিযুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবেও কাজ করেছেন। ২০০৮ সালে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন এবং সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ও সামজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে কর্মরত ছিলেন। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের সকল রুলস রেগুলেশন তৈরিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102