শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
এলজিপি অটোগ্যাস স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠিত অভিযোগ খারিজের দাবি কতৃপক্ষের নিকট ওয়েলস আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন ইউনুছিয়া মহিলা মাদ্রাসায় হিফজ বিভাগের যাত্রা শুরু কানেক্ট বাংলাদেশের স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শ্রীমঙ্গলে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত

বালাগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন : সভাপতি জিল্লুর, সম্পাদক আমির

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২২ এই পর্যন্ত দেখেছেন

সিলেটের বালাগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে ‘সত্যের সাথে ঐক্য মোরা’ এ শ্লোগানকে সামনে রেখে বালাগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে।

কমিটি গঠন উপলক্ষে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বালাগঞ্জ সদরস্থ অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় কর্মরত সাংবাদিক মুহিব হাসান।

দৈনিক শ্যামল সিলেটে কর্মরত সাংবাদিক রোটারিয়ান কবির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন প্রিণ্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় দৈনিক সিলেটের ডাক ও সিলেটভিউ২৪ডটকম-এর বালাগঞ্জ প্রতিনিধি মো. জিল্লুর রহমান জিলুকে সভাপতি, দৈনিক জালালাবাদ-এর বালাগঞ্জ প্রতিনিধি মো. আমির আলীকে সাধারণ সম্পাদক এবং দৈনিক নয়া কণ্ঠ প্রতিনিধি শুয়াইবুর রহমান খানকে অর্থ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট বালাগঞ্জ প্রেসক্লাবের ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

গঠিত কমিটির অন্য দায়িত্বশীলরা হলেন- সিনিয়র সহ-সভাপতি শাহাব উদ্দিন শাহীন (সাপ্তাহিক বালাগঞ্জ বার্তা), সহ-সাধারণ সম্পাদক হেলাল আহমদ (দৈনিক সূর্যোদয়), দফতর ও প্রচার সম্পাদক শেখ জাহিদ হাসান (দৈনিক আমার বাংলা) এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক শাহজাহান গাজী (ডেইলি নিউজ পোর্টাল টোয়েণ্টিফোর)।
এছাড়া কার্যনির্বাহী সদস্য- মুহিব হাসান (দৈনিক নয়া দিগন্ত), সদস্য রোটারিয়ান কবির আহমদ (দৈনিক শ্যামল  সিলেট), সদস্য আতাউর রহমান কাওছার (দৈনিক জৈন্তাবার্তা, দৈনিক আলোর জগত) এবং সদস্য আবু তাহের (বাংলা টাইম এন্ড টিউন)।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102