

আকাশ সরকার, ব্রাহ্মণবাড়িয়া :
গতকাল শুক্রবার (২০ আগস্ট) ঢাকা-সিলেট মহাসড়ক এর আশুগঞ্জ এলাকার উজানভাটি হোটেলের সামনে যাএীবাহী বাসের চাপায় মোহাম্মদ হোসাইন(৫)নামে এক শিশু নিহত হয়েছে। পুলিশ এবং এলাকা বাসী সুত্রে জানা যায়, মোহাম্মদ হুসাইনসহ আরো তিন বন্ধু একসাথে জুমার নামাজ পড়ে বাড়িতে ফিরে আসার সময় আশুগঞ্জ উজাভাটি হোটেলের সামনে সড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপাদিলে ঘটনাস্থলে হোসাইন মারা যায়।এসময় সাথে থাকা অন্য দুইজন অক্ষত অবস্থায় রাস্তা পার হতে সক্ষম হয়।এঘটনায় আশুগঞ্জ সোনারামাপুর এলাকায় চলছে শোকের মাতম এবং হোসাইনের মা-বাবা হোসাইনের শোকে বার বার জ্ঞান হারাচ্ছেন। হোসাইনের বাবা একজন রিক্সা চালক,তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কুড়িগর গ্রামে ।
ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা বিশ্বরোডের হাইওয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ জালাল আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘঠনাস্থলে গিয়ে হোসাইনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ গাড়ী আটক করতে পারলেও ঘাতক চালককে আটক করতে পারেনি।