রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

অন্তবর্তী সরকারের প্রথম একনেক সভা আজ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৮ এই পর্যন্ত দেখেছেন

নতুন অন্তবর্তী সরকারের প্রথম (একনেক) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠক আজ বুধবার অনুষ্ঠিত হবে। প্রধান উপধদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠেয় বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এতে চারটি উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হবে বলে জানা গেছে। এ ছাড়া একটি প্রকল্প শুধু মেয়াদ বাড়ানোর জন্য তুলে ধরা হবে।

বৈঠকে উপস্থাপন হতে যাওয়া প্রকল্পগুলো হলো- বাখরাবাদ-মেঘনাঘাট-হারিপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ (সংশোধিত) প্রকল্প। এ ছাড়া দুটি মূল্যায়ন কাম উন্নয়ন কূপ (সুন্দলপুর-৪ ও শ্রীকাইল-৫) এবং দুটি অনুসন্ধান কূপ (সুন্দলপুর সাউথ-১ ও জামালপুর-১) খনন।

তথ্য আপ: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন-দ্বিতীয় পর্যায় (দ্বিতীয় সংশোধিত) এবং সর্বশেষটি হলো, পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প (২য় সংশোধিত)। এদিকে ব্যয় না বাড়িয়ে শুধু মেয়াদ বাড়ানোর জন্য উপস্থাপন হবে পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প (দ্বিতীয় সংশোধিত)।

তবে একনেকে উপস্থাপনের জন্য মোট ৬টি প্রকল্প উপস্থাপনের কথা থাকলেও পুনরায় পরীক্ষা-নিরিক্ষার জন্য দুটি প্রকল্প ফেরত দেওয়া হয়েছে বলে জানা গেছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102