

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চিত্রনায়িকা অরুণা বিশ্বাস ও অভিনেত্রী রোকেয়া প্রাচীকে আসামি করে মামলা করা হয়েছে। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নাম জড়িয়েছে এই দুই শিল্পীর।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে এক যুবককে গুলি করে পঙ্গু করার ঘটনায় এ মামলা দায়ের করা হয়। শেখ রেহানাসহ ১৭৯ জনকে এই মামলায় আসামি করা হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সোনারগাঁ থানায় এ মামলা দায়ের করা হয়। উপজেলার নোয়াগাঁ ইউনিয়নের লাদুরচর গ্রামের রুহুল আমিন (৩৯) বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় আসামি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সজীব ওয়াজেদ জয়, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডিবিপ্রধান হারুন অর রশীদ, সাবেক এমপি নজরুল ইসলাম বাবুসহ আরও অনেকে।
এর আগে শিল্পীদের মধ্যে ৯ বছর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়ে হত্যাচেষ্টার অভিযোগে চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ও সাজু খাদেমের বিরুদ্ধে মামলা হয়েছিল।
নিউজ /এমএসএম