সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বেনাপোল আইসিপিতে বিপুল পরিমাণ ট্যাপেন্ডালসহ ভারতীয় নাগরিক আটক ই-লার্নিং পদ্ধতি শক্তিশালী হাতিয়ার: সুপ্রদীপ চাকমা ভারত পানি বন্টনের কোন সুরাহা করেনি— মির্জা ফখরুল কৃষকদের উন্নয়নে কৃষি কার্ডসহ পণ‍্যের ন্যায্যমুল্য নিশ্চিত করা হবে – হুমায়ুন কবির। বিএনপি সরকার গঠন করলে বিমান বন্দর চালু সহ ঠাকুরগাঁও বাসীর সকল দাবি পূরণ করা হবে- তারেক রহমান উন্নয়নের জন্য রেজা কিবরিয়াকে বিজয়ী করার শপথ বোদায় জামায়াত ও বিএনপির মধ্যে সংঘর্ষে আহত ১৫ গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশেনের ৪র্থ আন্তর্জাতিক উৎসব অনুষ্ঠিত সাংবাদিক সুমন এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ জামায়াত ক্ষমতায় গেলে দেশে আবার ফ্যাসিবাদ সৃষ্টি হবে — মির্জা ফখরুল

বরিশালের ঘটনা দেশের জন্য অশনিসংকেত: জিয়াউদ্দিন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ২১৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনে হামলা, আনসার ও পুলিশ সদস্যদের দফায় দফায় গুলি ও সিটি করপোরেশনের কর্মীদের সঙ্গে হামলা-সংঘর্ষের ঘটনায় সারাদেশে নাড়া দিয়েছে।

তিনি বলেন, এ নিয়ে সরকারি দলের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে রয়েছেন। সরকার একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? বিষয়টি দেশের জন্য অশনিসংকেত।

শনিবার (২১ আগস্ট) সন্ধ্যায় জাপার কাকরাইল কার্যালয়ে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের সুস্থতা কামনায় জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলাসহ নানা বিষয়ে সরকারের মন্ত্রীরা একেক সময় একেক ধরনের কথা বলছেন। এ থেকে বোঝা যায় সরকারের মন্ত্রীদের মধ্যে সমন্বয় নেই। প্রশাসনে এক ধরনের স্থবির অবস্থা বিরাজ করছে। করোনাকালে মানুষের জীবনের নিরাপত্তা নেই। মানুষ চিকিৎসা পাচ্ছে না। গণটিকা গণতামাশায় পরিণত হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে।

জাপা মহাসচিব বলেন, বরিশালের ঘটনায় সাধারণ মানুষ নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। ঘটনার নিরপেক্ষ বিচারের জন্য বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। করোনার কারণে প্রায় দুই বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় জাতিকে অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমাদের পার্টির চেয়ারম্যান জিএম কাদের এরই মধ্যে সরকারের কাছে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়ে বলেছেন, এখনই পরীক্ষামূলকভাবে হলেও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হোক।

দোয়া মাহফিলে স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা এমপি, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, জাপার প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া, চেয়ারম্যানের উপদেষ্টা জহিরুল আলম রুবেল, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, কেন্দ্রীয় নেতা হুমায়ুন খান, গোলাম মোস্তফাসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102