বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বঙ্গভবনে দোয়া ও মিলাদ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯২ এই পর্যন্ত দেখেছেন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে বঙ্গভবন জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বাদ যোহর বঙ্গভবন জামে মসজিদে এ আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দোয়া ও মিলাদে অংশগ্রহণ করেন।

রাষ্ট্রপতির সচিবরাসহ বঙ্গভবনের সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীরাও মিলাদে অংশ নেন।

পরে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইফুল কাবির মোনাজাত পরিচালনা করেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102