শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ

মৌলভীবাজার পুলিশ লাইন্স স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিত

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০১ এই পর্যন্ত দেখেছেন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মৌলভীবাজার পুলিশ লাইন্স মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা, কেরাত প্রতিযোগিতা, কুইজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার  এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা মহোদয়।

মাননীয় পুলিশ সুপার মহোদয় পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) এর তাৎপর্য এবং মহানবী হজরত মুহাম্মদ (স.) এঁর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। তিনি সকল শিক্ষার্থীদের মহানবী (স.) এঁর আদর্শ মেনে জীবন গঠন করার আহবান জানান।

আলোচনা শেষে পুলিশ সুপার মহোদয় পুলিশ লাইন্স স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত কেরাত ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), আরওআই পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল কাইয়ুম, পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষিকাসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102