বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

সাবেক সংসদ সদস্য এনামুল হক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৫ এই পর্যন্ত দেখেছেন

রাজশাহীর বাগমারায় ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য এনামুল হককে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সোমবার (১৬ সেপ্টেম্বর) মামলায় আসামি হিসেবে এনামুল হককে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে রবিবার রাতে আরো দুটি বড় গ্রেপ্তারের ঘটনা ঘটে। সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে রাজধানীর বেইলি রোড থেকে এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশ ছেড়ে চলে যান। এরপর থেকে আওয়ামী লীগ সরকারের ২৮ জন মন্ত্রী, সংসদ সদস্য ও উপদেষ্টাকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং বিদ্যুৎ উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102