বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

আম্বানীর কর্মচারীর সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন অনন্যা

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৮ এই পর্যন্ত দেখেছেন

বলিউডের উঠতি তারকা অনন্যা পাণ্ডে সম্প্রতি তার ব্যক্তিগত জীবনের একটি নতুন অধ্যায়ের কথা শেয়ার করেছেন। প্রায় ২ বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন তিনি ও অভিনেতা আদিত্য রয় কাপুর। মুম্বাই থেকে স্পেন, লন্ডন—সব জায়গাতেই তাদের একসঙ্গে দেখা গেছে। কিন্তু আচমকাই সবকিছু বদলে গেছে, এবং তাদের সম্পর্ক ভেঙে গেছে।

Google News গুগল নিউজে ভোরের কাগজের খবর পড়তে ফলো করুন

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মার্চ মাসে তাদের বিচ্ছেদ ঘটে। তবে এই বিচ্ছেদের পরেই অনন্যার জীবনে নতুন বসন্ত এসেছে। জানা গেছে, তিনি সাবেক মডেল ওয়াকার ব্ল্যাঙ্কোর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন, যিনি বর্তমানে ভারতের ধনকুবের মুকেশ আম্বানীর কর্মচারী।

অনন্ত আম্বানী ও রাধিকা মার্চেন্টের প্রাক্‌-বিবাহ ক্রুজ পার্টিতে প্রথম ওয়াকারের সঙ্গে দেখা হয় অনন্যার। সেখানেই একে অপরের প্রতি তাদের আকর্ষণ তৈরি হয়। বর্তমানে তারা একে অপরকে ভালো করে জানার চেষ্টা করছেন এবং একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলছেন।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে অনন্যা তার নতুন সঙ্গী সম্পর্কে বলেন, আমি চাই সে যেন রহস্যময় হয়, কারণ আমি নিজেও তো রহস্যময়ী। তিনি জানিয়েছেন, তার প্রেমিক এমন একজন হতে হবে, যিনি তাকে হাসাতে পারবেন এবং তার সবচেয়ে কাছের বন্ধু হবে

বর্তমানে ওয়াকার ব্ল্যাঙ্কো জামনগরে বাস করছেন এবং আম্বানীদের ‘ভন্তারা অ্যানিম্যাল পার্ক’-এ কাজ করছেন। সম্প্রতি অনন্যার নতুন ওয়েব সিরিজ ‘কল মি বে’ মুক্তি পেয়েছে, আর সেই সিরিজ নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন ওয়াকার। তিনি সিরিজের পোস্টার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে লিখেছেন, ‘হেই বে।’

ওয়াকারের এই পোস্ট দেখে অনেক নেটিজেনের মনে প্রশ্ন উঠেছে, তাহলে কি তারা নিজেদের সম্পর্কের ওপর সিলমোহর দিয়ে দিলেন? অনন্যা বলেছেন, আমি এমন একজন, যে প্রেমে পড়লে সবাইকে জানাতে পারি। তবে আমি তারও খেয়াল রাখি। আমরা যখন প্রচারের আলোতে থাকি, তখন সে হয়তো এমনটা পছন্দ নাও করতে পারে।

এখন সবার নজর রয়েছে অনন্যা ও ওয়াকারের এই নতুন প্রেমের দিকে, যা নিশ্চিতভাবেই বলিউডের একটি নতুন গল্পে পরিণত হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102