বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ

তিতাস গ্যাসের পরিচালক হলেন মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৭ এই পর্যন্ত দেখেছেন

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। একই পদে নিয়োগ পেয়েছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস এডুকেশনের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মুসা।

রবিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের প্রশাসন-২ অধিশাখা থেকে জারি করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়

যুগ্ম সচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত আদেশে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস এডুকেশনের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মুসাকে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির (টিজিটিডিপিএলসি) পরিচালক করা হলো।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও অফিস আদেশে বলা হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102