রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭২ এই পর্যন্ত দেখেছেন

রাজধানীর আদাবর থানার হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তবে তাকে কোথায় থেকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

এর আগে, গত ৯ সেপ্টেম্বর মেহেরপুরে জামায়াত নেতা তারিক মো. সাইফুল ইসলাম হত্যার ঘটনার ১০ বছর পর আদালতে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন, তৎকালীন পুলিশ সুপার (এসপি) নাহিদুল ইসলামসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা হয়।

ওইদিন মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন নাহারের আদালতে নিহতের ছোট ভাই তাওফিকুল ইসলাম বাদী হয়ে মামলার আবেদন করেন। আদালত মামলাটি আমলে নিয়ে সদর থানার ওসিকে এজাহার নেয়ার নির্দেশ দিয়েছেন।

মামলার অন্য আসামিরা হলেন, মেহেরপুরের তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, আবদুল জলিল, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম সাঈদ মোহাম্মদ মজুমদার, সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদ হোসেন, র‌্যাবের গাংনী ক্যাম্পের ক্যাপ্টেন আশরাফ হোসেন, র‌্যাবের ডিএডি জাহাঙ্গীর আলম, বিজিবির নায়েক সুবেদার মো. আসাদ মিয়া, জেলা গোয়েন্দা শাখার ওসি বাবুল আক্তার, সদর থানার ওসি রিয়াজুল ইসলাম, সদর থানার পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম, সদর থানার এসআই আ. হান্নান, কনস্টেবল সাধন কুমার, গোয়েন্দা পুলিশের কনস্টেবল নারদ কুমার, সদর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বারিকুল ইসলাম, সদর আওয়ামী লীগের সাবেক সদস্য দরুদ আলী।

মামলার আরজিতে বলা হয়েছে, ২০১৪ সালের ১৯ জানুয়ারি বড় বাজার এলাকা থেকে জেলা জামায়াতের সাধারণ সম্পাদক তারিক মো. সাইফুল ইসলামকে পুলিশ, র‌্যাব, বিজিবি ও ডিবির সদস্যরা তুলে নিয়ে যান। ওই দিন বিকেলে তারিকের স্ত্রী জান্নাতুল ফেরদৌস তৎকালীন পুলিশ সুপার নাহিদুল ইসলামের কাছে খোঁজ নিতে যান।

তখন নাহিদুল জানান, তারিক পুলিশ হেফাজতে নেই। ওই দিন রাতেই তারিককে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুলি করে হত্যা করেন। ময়নাতদন্ত ছাড়াই পুলিশ হেফাজতে তাকে দাফন করা হয়। যেহেতু ১৬ বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল; এ কারণে তারিক হত্যা মামলা পুলিশ নেয়নি। এখন আবার নতুন করে মামলা করা হলো।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102