শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

তিন দিকে বিসিবি প্রেসিডেন্ট ফারুকের মূল নজর

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১১ এই পর্যন্ত দেখেছেন

পাকিস্তানকে তাদের মাটিতে টেস্ট সিরিজে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। খর্ব শক্তির দল জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই কীর্তি আগে থাকলেও এবারই প্রথম পূর্ণ শক্তির দলের বিপক্ষে তাদের মাটিতে সিরিজ জিতেছে বাংলাদেশ।

এই কীর্তির পর নাজমুল হোসেন শান্তদের বোনাস দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার বিকেলে শান্তদের বিসিবি ৩ কোটি ২০ লাখ টাকার আর্থিক পুরস্কার দিয়েছে। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার দেওয়া হয়। উপস্থিত ছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ।

পুরস্কার নিয়ে গণমাধ্যমে ফারুক বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটারদের চুক্তিতে একটা উনিং বোনাস আছে। ওটা এখন যত দ্রুত সম্ভব দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এটাই মূল অনুষ্ঠান ছিল। ক্রিকেটাররা ওদের এই পুরস্কারের অংশ থেকে বন্যার্তদের , ছাত্র জনতার আন্দোলনে যারা কঠিন সময় পার করেছে ওদের জন্য দিবে। আর একটা উদ্দেশ্য ছিল ক্রিকেটারদের উজ্জীবিত করা।

শেখ হাসিনা সরকারের পতনের পর বিসিবি প্রেসিডেন্ট পদে থাকা নাজমুল হাসান পাপনকেও সরতে হয়। দায়িত্বে আসেন সাবেক অধিনায়ক ফারুক। সিস্টেমের উন্নতি নিয়ে নিরলসভাবে কাজ করছেন এর আগে প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করা ফারুক।

ক্রিকেটের উন্নতির জন্য ফারুক তিনটি বিষয়কে মূল ধরে এগোচ্ছেন। ফারুক বলেন, ‘বিশেষ করে কোচ, মাঠ, আম্পায়ারের দিকে মূল নজর দিব। এসব জায়গায় ফোকাস কম। মাঠ ভালো হলে ক্রিকেটারদের ভালো খেলা দেখা যায়। আম্পায়ারের একটা সিদ্ধান্তের জন্য ভালো ক্রিকেটার ব্যাকফুটে চলে যায়। আর ভালো কিউরেটর। এসব জায়গায় নজর দিলে তাহলে ওই জায়গা থেকে তিন-পাঁচ বছর বলব না, তবে সিস্টেম চালু হলে বাংলাদেশ ক্রিকেট উন্নতি করবে।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ফারুকের মেয়াদ এখনো এক মাস হয়নি। নিজের পরিশ্রমের কথাও তুলে ধরেন সাবেক এই ক্রিকেটার, ‘কাজ করার সুযোগ অনেক জায়গাতে আছে। আমাকে এমনিতেই একটু বেশি পরিশ্রম করতে হচ্ছে। আমি তো চাই শুধু ক্রিকেট উন্নতিতে বেশি কাজ করতে। বা যখন একটা বোর্ডের পরিধি যখন বিশাল হয়ে যায় তখন বিভিন্ন বিভাগ বড় আকার ধারণ করে। সেদিকে আমি সংস্কার বলব না, আমি একটা সিস্টেম উন্নতির দিকে তাকাবো।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102