বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

রাসুলের পবিত্র নামে আকিকা দেবেন ঢাবি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৪ এই পর্যন্ত দেখেছেন

১২ই রবিউল আউয়াল, ঈদে মীলাদুন্নবী উপলক্ষে প্রাণপ্রিয় নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র নামে আকিকা দেয়ার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার (১৪ সেপ্টেম্বর) ঢাবি ক্যাম্পাসে তারা এই ঘোষণা দেয়। আকিকার জন্য তারা ২টি গরু ক্রয় করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুহম্মদ মুহিউদ্দিন রাহাত বলেন, রবিবার বাদ মাগরিব শুরু হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এ পবিত্র দিনে পৃথিবীতে আগমন করেছেন আমাদের প্রাণপ্রিয় নবীজি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এ উপলক্ষে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থীরা আমাদের প্রিয় নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র নামে আকিকা করবো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুহম্মদ মুহিউদ্দিন রাহাত আরো বলেন, আমরা আমাদের নবীজি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসি। এই কথাটা সর্বত্র উচ্চারিত হোক। সেই ভালোবাসা থেকে আমাদের আজকের এই আয়োজন। আমরা চাই সেই ভালোবাসার ফোয়ারা ছড়িয়ে পড়ুক সর্বত্র।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুহম্মদ ইয়াকুব আহমেদ মজুমদার বলেন, আকিকার পশু জবাইয়ের পর সেই গোশত দিয়ে তাবারুক রান্না হবে। ১৫ সেপ্টেম্বর রবিবার বাদ মাগরিব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মল চত্বরে এক নাতে রাসূল ও মিলাদ মাহফিলের অনুষ্ঠান ‘দাওয়াত-এ-ইশক’ অনুষ্ঠিত হবে। যে অনুষ্ঠানে বিতরণ করা হবে ঐ তাবারুক।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102