রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

ছয় ব্রিটিশ কূটনীতিকের স্বীকৃতি বাতিলের খবর জানাল রাশিয়া

যুক্তরাজ্য অফিস
  • খবর আপডেট সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২১ এই পর্যন্ত দেখেছেন

গুপ্তচরবৃত্তির অভিযোগে ছয় ব্রিটিশ কূটনীতিকের স্বীকৃতি বাতিল করেছে রাশিয়া। দেশটির গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) দাবি, অভিযুক্ত কূটনীতিকদের কর্মকাণ্ড দেশটির নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক হুঁশিয়ারির পর কূটনীতিকদের স্বীকৃতি বাতিল করা হয়। পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকিতে আছে বলে সতর্ক করেন পুতিন। তিনি বলেন, ন্যাটো যদি ইউক্রেনকে পশ্চিমাদের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অঞ্চলে হামলার অনুমতি দেয়, তাহলে মস্কো ‘যথাযথ সিদ্ধান্ত’ নেবে।

এ বিষয়ে যুক্তরাজ্যের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লর্ড পিটার রিকেটস বলেন, ইউক্রেনে অস্ত্র সরবরাহে যুক্তরাজ্যকে ইন্ধনদাতা হিসেবে দেখছে রাশিয়া। এ কারণে মস্কোয় কর্মরত ওই ছয় কূটনীতিকের স্বীকৃতি বাতিলের পদক্ষেপ নেওয়া হয়েছে।

ব্রিটিশ কূটনীতিকদের স্বীকৃতি বাতিলের বিষয়ে লর্ড পিটার বিবিসি রেডিও ৪-কে বলেন, রাশিয়ার নিরাপত্তা সংস্থা তাদের দেওয়া বিবৃতিতে যে কারণ দেখিয়েছে, তা সম্পূর্ণভাবে মিথ্যা।

এদিকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মস্কোয় ব্রিটিশ দূতাবাস কূটনীতিক চুক্তির বাইরে চলে গেছে।

মন্ত্রণালয়টির মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, তথাকথিত ওই ব্রিটিশ কূটনীতিকদের কর্মকাণ্ড নিয়ে এফএসবির মূল্যায়নের সঙ্গে একমত রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি আরও বলেন, ‘ব্রিটিশ দূতাবাস ভিয়েনা কনভেনশনের নির্ধারিত সীমা লঙ্ঘন করেছে।’ রুশ জনগণের ক্ষতির করার লক্ষ্যে ব্রিটিশ দূতাবাস কাজ করছে বলেও অভিযোগ করেন মারিয়া।

নিউজ/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102