সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

সীমান্তে হত্যা বন্ধে বিজিবি-বিএসএফ বৈঠক অনুষ্ঠিত

ঠাকুরগাও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৭ এই পর্যন্ত দেখেছেন

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও বিএসএফ’র মধ্যে বৈঠকে সীমান্তে হত্যার কড়া প্রতিবাদ জানানো হয়। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভারতের ফুলবাড়িতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সেক্টর সদর দপ্তর, ঠাকুরগাঁওয়ের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই দিন দুপুর ১২টায় ভারতের অভ্যন্তরে বাংলাবান্ধা-ফুলবাড়ী আইসিপিতে বিজিবি উত্তর পশ্চিম রিজিয়ন কমান্ডার এবং আইজি বিএসএফ নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার কমান্ডারের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বিজিবির পক্ষে রিজিয়ন কমান্ডার উত্তর পশ্চিম রিজিয়ন, রংপুর, সেক্টর কমান্ডার ঠাকুরগাঁও এবং অন্যান্য বিজিবি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অপরদিকে বিএসএফ এর পক্ষে আইজি নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার কমান্ডার, শিলিগুড়ি ও কিশানগঞ্জ সেক্টর কমান্ডার সহ বিএসএফ’র অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বৈঠকে ঠাকুরগাঁও এর বালিয়াডাঙ্গী এলাকায় ৯ সেপ্টেম্বর বিএসএফ টহলদল কর্তৃক বাংলাদেশী নাগরিক জয়ন্ত কুমার সিংহ (১৫) কে গুলি করে হত্যা করায় বিজিবি কর্তৃক তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়। বিএসএফ নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার কমান্ডার এই অনাকাঙ্খিত ঘটনার জন্য দু:খ প্রকাশ করেন এবং ভবিষ্যতে বিএসএফ কর্তৃক সীমান্তে কোন বাংলাদেশী নাগরিক এর উপর গুলি চালানো হবে না মর্মে বিজিবি প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন।

উভয় দেশের সীমান্তবর্তী অঞ্চলে সকল নাগরিকের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি, অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং আন্ত:সীমান্ত অপরাধ প্রতিরোধকল্পে বিজিবি-বিএসএফ যৌথভাবে কাজ করার জন্য একমত পোষণ করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102