রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

ইতিহাসে প্রথম কাওয়ালি সন্ধ্যা নোবিপ্রবিতে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৯ এই পর্যন্ত দেখেছেন

বন্যার্তদের পুনর্বাসনের জন্য অর্থ সংগ্রহ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদের স্মরণে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২৪ এর মঞ্চের উদ্যোগে  শানে মোস্তফা (সা) ও কাওয়ালি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এ অনুষ্ঠান। এটিই নোবিপ্রবির ইতিহাসে প্রথম কাওয়ালি সন্ধ্যা।

আয়োজনের শুরুতে ২৪ এর মঞ্চে উদ্যোগে বিগত বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক নির্যাতিত এবং নিপীড়িত আইন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ফয়েজ আহমেদকে সংবর্ধনা ও ফুলের শুভেচ্ছা জানানো হয়।

এতে অংশ নেয়া জুনাইদুল হক বলেন, ক্যাম্পাস জীবনে এই প্রথম এরকম অনুষ্ঠান উপভোগ করলাম যা আমাদের মানসিকভাবে উজ্জীবিত করেছে। আমরা আমাদের শহীদ ভাই বোনদের আত্মত্যাগের কথা কখনো ভুলতে পারব না।

অনুষ্ঠান উপভোগ করতে আসা শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাস জীবনে কয়েক বছরেও এরকম গানের আসর দেখেনি নোবিপ্রবিয়ানরা। সবাই নিজ নিজ ইচ্ছামতো গানের সুরে সুর মিলিয়ে উপভোগ করছে। দীর্ঘদিন পর এই গানের আসর যেন ক্যাম্পাসকে পুনরুজ্জীবিত করে তুলেছে।

পরবর্তীতে বৃষ্টির জন্য অনুষ্ঠানটি নোবিপ্রবির বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস আলী অডিটোরিয়ামে স্থানান্তরিত হয় এবং রাত সাড়ে ১০ টা পর্যন্ত চলে। অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে জিলাপি বিতরণ করা হয়। প্রোগ্রাম শেষে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের পরিবহনে শহরে পৌঁছে দেয়া হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102