বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

কাল ঢাকায় আসছে উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধি দল

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৯ এই পর্যন্ত দেখেছেন

সম্পর্ক জোরদারের লক্ষ্য নিয়ে তিনদিনের সফরে শনিবার ঢাকা আসছে উচ্চপর্যায়ের একটি মার্কিন প্রতিনিধি দল। এই সফরে গুরুত্ব পাবে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন মার্কিন অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান।

এছাড়া প্রতিনিধি দলে রয়েছেন, মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু ও ইউএসএইডের এশিয়া বিষয়ক উপ-সহকারী প্রশাসক অঞ্জলি কৌরসহ আরও কয়েকজন। সফরে প্রতিনিধি দল প্রধান অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে বৈঠকসক বেশ কয়েকজন উপদেষ্টার সাথে বৈঠক করবেন।

আলোচনায় গুরুত্ব পাবে, ছাত্র-জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে। এছাড়া বাংলাদেশ যেন ঘুরে দাঁড়ায়, তাই বাংলাদেশের বর্তমান সংকট উত্তরণের চাহিদাগুলো জানতে চাইবে ওয়াশিংটন।

তবে ডোনাল্ড লু ঢাকা আসছেন দিল্লি হয়ে। সেখানে ওয়াশিংটন-দিল্লি প্রতিরক্ষাবিষয়ক ইন্টারসেশনাল সংলাপে যৌথভাবে সভাপতিত্ব করবেন তিনি। এ বৈঠকে যুক্তরাষ্ট্র ও ভারতের দ্বিপক্ষীয় ইস্যুর পাশাপাশি আলোচনায় গুরুত্ব পাবে বাংলাদেশ প্রসঙ্গ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102