শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
এলজিপি অটোগ্যাস স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠিত অভিযোগ খারিজের দাবি কতৃপক্ষের নিকট ওয়েলস আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন ইউনুছিয়া মহিলা মাদ্রাসায় হিফজ বিভাগের যাত্রা শুরু কানেক্ট বাংলাদেশের স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শ্রীমঙ্গলে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত

মণিপুরে গোপন অস্ত্রাগারের সন্ধান

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৯ এই পর্যন্ত দেখেছেন

ভারতের উত্তরপূর্বাঞ্চলের সংঘাত বিক্ষুব্ধ রাজ্য মণিপুরের চূড়াচাঁদপুর ও কাংপোকপি জেলার গহীন জঙ্গলে অভিযান চালিয়ে গোপন একটি অস্ত্রাগারের সন্ধান পেয়েছে ভারতের সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী। অস্ত্রাগারটি থেকে বেশ কিছু যুদ্ধাস্ত্রও উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে এই তথ্য।

বিবৃতিতে জানান হয়, ভারতীয় সেনাবাহিনী, মনিপুর পুলিশ, কেন্দ্রীয় এলিট ফোর্স সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের যৌথবাহিনীর গত ৪৮ ঘণ্টার অভিযানে চূড়াচাঁদপুর ও কাংপোকপি জুড়ে বিস্তৃত গহীন জঙ্গলে একটি গোপন অস্ত্রাগার থেকে বেশ কিছু যুদ্ধাস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

এসব অস্ত্র-গোলাবারুদের মধ্যে রয়েছে ম্যাগজিনসহ একটি ৭ দশমিক ৬২ এমএম একে সিরিজ অ্যাসল্ট রাইফেল, তিনটি মাঝারি আকৃতির ক্রুড মর্টার (স্থানীয়ভাবে পাম্পি নামে পরিচিত), একটি মডিফায়েড এম-১৬ অ্যাসল্ট রাইফেল, দেশে তৈরি ৭ দশমিক ৫ ফুটের একটি রকেট, দেশে তৈরি একটি বড় মর্টার এবং বিপুল পরিমাণ গোলাবারুদ।

জব্দ করা অস্ত্র-গোলাবারুদগুলো মণিপুর পুলিশের হেফাজতে রয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে তদন্তও শুরু করেছে পুলিশ।

জাতিগত বৈচিত্রে ভরপুর মণিপুরে জাতিগত দাঙ্গার শুরু গত বছর মে মাস থেকে। রাজ্যটির সংখ্যাগুরু তিন জাতি মেইতেই, কুকি ও ও চিন জাতির মধ্যে শুরু হয় সংঘাত। এদের মধ্যে কুকি ও চিনরা ঐক্যবদ্ধ।

টানা বেশ কয়েক মাস সংঘাত-সহিংসতা পর সার্বিক পরিস্থিতি থিতিয়ে আসতে শুরু করেছিল, কিন্তু ১ সেপ্টেম্বর রাজধানী ইম্ফলের পশ্চিমে কৌতরুকে ড্রোন হামলার মধ্যে দিয়ে ফের উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর। পরিস্থিতি নিয়ন্ত্রেণের জন্য সম্প্রতি রাজ্যজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখতে বাধ্য হয়েছিল প্রশাসন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102