বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
পর্যটনের বিকাশে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন ২ বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তিতে গ্রাহকরা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী

বৃষ্টি বেড়ে কমতে পারে গরম

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৩ এই পর্যন্ত দেখেছেন

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে এটি নিম্নচাপে রূপ নিতে পারে। আর এর প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হয়ে গরম খানিকটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের কারণে দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দিয়েছে আবহাওয়া অফিস। আর নদীবন্দরগুলোতে দেয়া হয়েছে ১ নম্বর সংকেত।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) এই লঘুচাপের প্রভাবে রাজধানীতেও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর বলেছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

প্রায় এক সপ্তাহ ধরে দেশে প্রচণ্ড গরম পড়েছে। এর মধ্যে বিভিন্ন স্থানে লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বৃহস্পতিবার ঢাকা, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী, বগুড়া, সিরাজগঞ্জ, নীলফামারী, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে গেছ। তবে শুক্রবার এটি কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

গতকাল থেকেই বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মোট ৪০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে এটি একদিনে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড। বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, সাগরের লঘুচাপটি গতকাল রাতে সৃস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আজ রাতে নিম্নচাপে রূপ নিতে পারে। এতে বিশেষ করে আগামীকাল থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। আর তাতে তাপমাত্রা খানিকটা কমতে পারে।

তিনি আরো বলেন, শুক্রবার সকাল থেকেই দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি হচ্ছে। এটি ধীরে ধীরে মধ্যাঞ্চলের ঢাকা বিভাগসহ সারা দেশে ছড়িয়ে পড়তে পারে। আজ রাতের দিকে রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা আছে। আগামীকাল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।

লঘুচাপের কারণে চট্টগ্রাম, মোংলা, পায়রা ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102