বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

মৌলভীবাজার জেলার ৭ থানার ওসি বদল

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৮ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজারে ৭ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একযোগে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর পুলিশ হেডকোয়ার্টারের অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, মৌলভীবাজার মডেল থানার ওসি কে এম নজরুল ইসলামকে নৌ পুলিশ, রাজনগর থানার ওসি মো. আব্দুছ ছালেক ও শ্রীমঙ্গল থানার ওসি মো. আলী মাহমুদকে সিআইডি, কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়কে টুরিস্ট পুলিশে, কমলগঞ্জ থানার ওসিকে পিবিআইবি এবং জুড়ী থানার ওসি মো. মেহেদী হাসান ও বড়লেখা থানার ওসিকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102