রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য আবদুল হান্নান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৪ এই পর্যন্ত দেখেছেন

বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। তিনি বিশ্ববিদ্যালয়টির স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের অধ্যাপক।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে নিয়োগের শর্তে বলা হয়েছে, উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়া অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী যোগদানের তারিখ থেকে চার বছর এ পদে দায়িত্ব পালন করবেন। উপাচার্য পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর গত ৬ আগস্ট দুপুর থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটির তৎকালীন উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছে ট্রাস্টি বোর্ড।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102