রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪০ এই পর্যন্ত দেখেছেন

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ভারত বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কাজ করে, গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে নয়। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জার্মানির রাজধানী বার্লিনে যৌথ সংবাদ সম্মেলনে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে করা প্রশ্নের জবাবে জয়শঙ্কর এ কথা বলেন। সংবাদ সম্মেলনে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আন্নালেনা বেয়ারবকও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে এক সাংবাদিক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজ দেশে প্রত্যর্পণ করা হবে কি না, তা জানতে চান। ওই সাংবাদিক বলেন, বাংলাদেশের কর্তৃপক্ষ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে বলে জানিয়েছে। এমন অনুরোধ ভারত কি বিবেচনা করবে?

জবাবে জয়শঙ্কর বলেন, বাংলাদেশে সরকারে পরিবর্তন হয়েছে। আমরা বর্তমান সরকারের সঙ্গে কাজ করছি। আর এটা আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করি, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে নয়।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা ভারতে যান। শেখ হাসিনা সেখানে অবস্থান করছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ একাধিক উপদেষ্টা গণমাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানিয়েছেন। ইতোমধ্যে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের অধিকাংশ শীর্ষ নেতার বিরুদ্ধে কয়েক’শ হত্যা মামলা করা হয়েছে।

তবে শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য বাংলাদেশের সম্ভাব্য কোনো অনুরোধ ভারত বিবেচনা করবে কি না, সেই বিষয়ে দেশটি এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো অবস্থান জানায়নি। কূটনৈতিক স্তরে এই বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এছাড়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে ড. ইউনূসের সর্বশেষ মন্তব্যের জবাবও দেয়নি দিল্লি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102