শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রধান উপদেষ্টার সাথে দেখা করলেন ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৬ এই পর্যন্ত দেখেছেন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর ফোন করে অধিনায়ক নাজমুল হোসেন ও তার দলকে অভিনন্দন জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সে সময়ে জানানো হয়েছিল, দেশে ফিরলে বাংলাদেশ দলের ক্রিকেটারদের সংবর্ধনা দেবেন তিনি। যে কথা সে কাজ। বৃহস্পতিবার দুপুর নাগাদ প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান নাজমুল হোসেন শান্তরা।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন। এ ছাড়া বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ ছাড়াও পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনও ছিলেন।

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের দিনই জানা গিয়েছিল দেশে ফিরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। দেশে পৌঁছানোর পর ভারত সিরিজকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছে টিম টাইগার্স। এর মধ্যেই আজ ক্রিকেটারদের সঙ্গে দেখা করলেন ড. ইউনূস।

কদিন আগে পাকিস্তানের মাটিতে অবিস্মরণীয় এক মুহূর্তের সাক্ষী হয়েছে দেশের ক্রিকেট। টেস্ট ফরম্যাটে কখনো হারাতে না পারা পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ জিতেছে লাল-সবুজের দল। টেস্ট স্ট্যাটাস অর্জনের ২৪ বছর পর এই সিরিজেই এসেছে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জয়। প্রথম টেস্টে ১০ উইকেটের বিশাল জয়ের পর দ্বিতীয় টেস্টেও এসেছে ৬ উইকেটের অসামান্য এক জয়।

জয়ের পরপর জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোনে করে তাকে এবং দলকে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102