মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

দিল্লি এখন বাংলাদেশের চোর-লুটেরাদের পুনর্বাসনকেন্দ্র: সিলেটে রিজভী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৮ এই পর্যন্ত দেখেছেন

দিল্লি এখন বাংলাদেশের চোর, লুটেরা ও অপরাধীদের পুনর্বাসনকেন্দ্র বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ বুধবার দুপুরে শহিদ সাংবাদিক আবু তাহের মোহাম্মদ তুরাবর সিলেটের বাসায় গিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পরিবারের সদস্যদের সহমর্মিতা প্রকাশ শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আওয়ামী লীগ দেশকে লাশের রাজ্যে পরিণত করেছিল। দেশের সম্পদ লুট করে প্রতিবেশী দেশের ফায়দা করেছে শেখ হাসিনা। ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে দিল্লির কাছ থেকে গ্যারান্টি পেয়েই শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছেন।’

তিনি বলেন, দেশে এখনো আওয়ামী লীগের ঘাতকরা রয়ে গেছে। পরাজিত ঘাতকরা যাতে মাথাচাড়া দিতে না পারে সেদিকে খেয়াল রাখবেন। সে জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সাবধান হতে হবে, যাতে শহীদদের আত্মত্যাগ বৃথা না যায়।

বিএনপির এই নেতা বলেন, একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চালাচ্ছে। তাই দেশকে স্থিতিশীল করতে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে। মুক্তচিন্তার মানুষদেরকে হয়রানিমুক্ত করতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে। জনগণের ক্ষমতা জনগণের হাতে দিতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আশরাফ উদ্দিন বকুল, সংগঠনের আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন, বিএনপি নেতা আবুল কাশেম এবং সিলেট মহানগর ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী সাধারণ সম্পাদক মিফতা সিদ্দিকি, মৌলভীবাজার জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মনোয়ার আহমেদ রহমানসহ বেশ কয়েকজন নেতা।

উল্লেখ্য, ছাত্রজনতার আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই সিলেটে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক আবু তাহের মোহাম্মদ তুরাব। তিনি দৈনিক নয়া দিগন্তের সিলেট প্রতিনিধি ও দৈনিক জালালাবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102