বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

প্রধান উপদেষ্টার সঙ্গে ক্রিকেটারদের সাক্ষাৎ আজ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৮ এই পর্যন্ত দেখেছেন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর ফোন করে অধিনায়ক নাজমুল হোসেন ও তার দলকে অভিনন্দন জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সে সময়ে জানানো হয়েছিল, দেশে ফিরলে বাংলাদেশ দলের ক্রিকেটারদের সংবর্ধনা দেবেন তিনি।

এবার ক্রিকেট বোর্ডের একাধিক সূত্র নিশ্চিত করেছে, আগামীকাল দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ক্রিকেটারদের সেই সাক্ষাৎটি হতে যাচ্ছে। ক্রিকেটারদের সঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং আরও দুই-একজন কর্মকর্তাও প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাবেন।

এর আগে, গেল ৩ সেপ্টেম্বর নাজমুল হোসেনকে ফোন করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছিলেন, ‘আমার ও সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত।’ রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের মাঠে দাঁড়িয়েই প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বলেন নাজমুল।

পিন্ডিতে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি ১০ উইকেটে এবং দ্বিতীয়টিতে ৬ উইকেটে জিতে বাংলাদেশ। পাকিস্তানে বিপক্ষে বাংলাদেশের এটাই প্রথম টেস্ট সিরিজ জয় ও প্রথম সিরিজ জয়।

আগামী ১৫ সেপ্টেম্বর দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে ভারতে যাবে বাংলাদেশ। আগামী ১৯ সেপ্টেম্বর টেস্ট সিরিজ দিয়ে টাইগারদের এই অভিযান শুরু হবে এবং তিন ম্যাচ টি-টোয়েন্টি দিয়ে এই সফর শেষ হবে।

সূচি অনুযায়ী, সিরিজের প্রথম টেস্ট চেন্নাইয়ে এবং ২৭ সেপ্টেম্বর কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট হবে। চারদিন বিরতি শেষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে বাংলাদেশ-ভারত। ৬ অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টি এবং ৯ ও ১২ অক্টোবর দিল্লিতে ও হায়দরাবাদে বাকি দুটি ম্যাচ গড়াবে। টেস্ট সিরিজটি আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের অংশ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102