মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

টেইলর সুইফটকে সন্তান উপহার দিতে চাইলেন ইলন

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৫ এই পর্যন্ত দেখেছেন

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন জনপ্রিয় পপ স্টার টেইলর সুইফট। এর পরপরই তাকে সন্তান উপহার দিতে চেয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও টেসলার সিইও ইলন মাস্ক।

বুধবার (১১ সেপ্টেম্বর) নিজের ইনস্টাগ্রাম আইডিতে দেওয়া এক পোস্টে টেইলর সুইফট কমলার প্রতি তার সমর্থনের কথা জানান। ওই পোস্টে টেইলর সুইফট বলেন, আমি ২০২৪ এর প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিস ও টিম ওয়ালজের সমর্থনে আমার ভোট দেব।

টেইলর সুইফট আরও বলেন, আমি কমলাকে ভোট দিচ্ছি, কারণ তিনি অধিকারের জন্য লড়াই করেন। আমি বিশ্বাস করি, তাদের (মার্কিন নাগরিকদের) চ্যাম্পিয়ন করার জন্য একজন যোদ্ধার প্রয়োজন। কমলা অবিচল ও প্রতিভাধর। আমার বিশ্বাস, আমরা যদি শান্তিপূর্ণভাবে পরিচালিত হয়, তাহলে দেশের জন্য আরও অনেক কিছু অর্জন করতে পারব্

এদিকে, সুইফটের এই পোস্টের পর ইলন মাস্ক এক্স-এ (সাবেক টুইটার) একটি পোস্ট শেয়ার করেন। সেখানে তিনি টেইলর সুইফটকে ‘চাইল্ডলেস ক্যাট লেডি’ বলে উল্লেখ করেছেন। ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অনেক আগে সন্তানহীন নারীদের উপহাস করতে এ ‘চাইল্ডলেস ক্যাট লেডি’ ব্যবহার করেছিলেন।

পোস্টে ইলন মাস্ক আরও লিখেছেন, ভালোই টেইলর… তুমি জিতেছো… আমি তোমাকে একটি সন্তান উপহার দেব ও তোমার বিড়ালদের জীবন দিয়ে পাহারা দেবো।

এদিকে, আসন্ন নির্বাচনে সুইফট ছাড়াও গায়ক জন লেজেন্ড, অলিভিয়া রদ্রিগো, অভিনেতা জর্জ ক্লুনি এবং পরিচালক স্পাইক লি–এর মতো তারকারা কামালা হ্যারিসকে সমর্থন জানিয়েছেন। আর ট্রাম্পকে সমর্থনের কথা জানিয়েছেন সাবেক কুস্তিগীর হাল্ক হোগান, টিভি তারকা অ্যাম্বার রোজ এবং ধনকুবের ইলন মাস্কের মতো ব্যক্তিরা।

চলতি বছরের জুলাইয়ে নির্বাচন থেকে সরে গিয়ে ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসকে সমর্থন দেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মূলত এরপর থেকেই ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান, উভয় দলকেই নিজ নিজ প্রার্থীর পক্ষে জোরালো প্রচারণা চালাতে দেখা যাচ্ছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102