

সালমান এফ রহমানের ছেলে ও ভাতিজার সম্পদের পাহাড়
ছাত্র-জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী সরকার পতনের পর আর্থিক খাতে দুর্নীতির নানা খবর সামনে আসছে। বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সম্পদ খুঁজতে গিয়ে বেরিয়ে এসেছে ভাই সোহেল রহমান, ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান এবং ভাতিজা আহমেদ শাহরিয়ার রহমানের সম্পদের পাহাড়।
মাশরাফিসহ ৯০ জনের নামে মামলা
নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি মাশরাফী বিন মোর্ত্তজাসহ ৯০ জন আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও ছাত্রলীগের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে নড়াইল সদর থানায় মামলাটি করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা আল-মুজাহিদুর রহমান পলাশ।
রিমান্ড শেষে সাবেক আইজিপি শহীদুল হক কারাগারে
রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় রিমান্ড শেষে সাবেক আইজিপি এ কে এম শহীদুল হককে কারাগারে পাঠানো হয়েছে।
বাতিল হলো যে ৮ ডিসির নিয়োগ
নবনিযুক্ত ৫৯ ডিসির মধ্যে ৮ ডিসির নিয়োগ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান। বুধবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
টেন্ডার ছাড়াই ওরাকলকে ২০৭ কোটি টাকার কাজ দেন পলক, বিনিময়ে যা নিয়েছিলেন
২০২১ সালে কোনো দরপত্র আহ্বান ছাড়াই জাতীয় ডেটা সেন্টারের জন্য যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলকে ২০৭ কোটি টাকার ক্লাউড সেবা প্রকল্প দেয় সরকার। এতে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আর্থিক সুবিধা নেয়ার অভিযোগ উঠেছে।
রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতি বিষয়ে রুশ দূতাবাসের বিবৃতি
রাশিয়ার আর্থিক সহায়তায় পরিচালিত রূপপুর পারমাণু বিদ্যুৎ প্রকল্পে (আরএনপিপি) দুর্নীতি বিষয়ে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচার বন্ধে প্রকল্পের ব্যয় সংক্রান্ত এক বিবৃতি দিয়েছে ঢাকার রুশ দূতাবাস। বুধবার (১১ সেপ্টেম্বর) অ্যামবাসি অব দ্য রাশিয়ান ফেডারেশন অব বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
বাংলাদেশের আর্থিক স্থিতিশীলতাকে প্রধান্য দেবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল: মার্কিন পররাষ্ট্র দপ্তর
যুক্তরাষ্ট্রের আসন্ন উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা ও উন্নয়ন চাহিদা সহায়তার ওপর ওয়াশিংটনের দৃষ্টি নিবদ্ধ করবে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এ কথা জানিয়েছে।
আ. লীগ নেতা ও সাবেক এমপি সুজন গ্রেপ্তার
চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মাজহারুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাব-১ এর সহকারী পরিচালক এএসপি মাহফুজুর রহমান।
জানা গেল হুমায়রা হিমুর মৃত্যুর কারণ
আত্মহত্যাই করেছেন অভিনেত্রী হুমায়রা হিমু। এর পেছনে ছিলেন তার কথিত বয়ফ্রেন্ড মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে উরফি জিয়া (৩৬)। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করা চার্জশিটে তাকে অভিযুক্ত করা হয়েছে। উত্তরা পশ্চিম থানার এসআই সাব্বির হোসেন এ চার্জশিট দাখিল করেছেন।
ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া গ্রেপ্তার
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মহাখালী থেকে তাকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রওশন এরশাদসহ ১২ জনের নামে মামলা
ময়মনসিংহে সাবেক বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ ও সাবেক জেলা প্রশাসক মুস্তকীম বিল্লাহ ফারুকীর বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ কে এম রওশন জাহানের আদালতে মামলার আবেদন করেন মো. খালেদুজ্জামান পারভেজ বুলবুল। আদালত বাদীর আবেদনটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দেন।
বাংলাদেশের কাছে ইলিশ চাইলো ভারত, যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারকে ইলিশ রপ্তানির জন্য অনুরোধ জানিয়েছে ভারতের ফিস ইমপোর্টার অ্যাসোসিয়েশন। ইতোমধ্যে এই সংক্রান্ত চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে।
বিপ্লব কুমারের দেশ ছাড়ার গুঞ্জন, কলরেকর্ড ফাঁস
লালমনিনহাটের পাটগ্রাম উপজেলার চোরাকারবারিদের সহায়তায় দহগ্রাম সীমান্ত দিয়ে ঢাকা মহানগর পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ভারতে পালিয়ে গেছেন বলে গুঞ্জন ওঠেছে। বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাচারকারীদের এ সংক্রান্ত কয়েকটি কথোপকথনের অডিও রেকর্ড ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সারাদেশে তুমুল আলোচনা শুরু হয়েছে।
‘ডেঙ্গু প্রতিরোধে আলোচনার চেয়ে অ্যাকশনকে বেশি নজর দিচ্ছি’
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে আলোচনার চেয়ে অ্যাকশনকে বেশি নজর দিচ্ছি। ইতোমধ্যে দেশের সব পৌরসভা, সিটি কর্পোরেশনকে নির্দেশনা দেয়া হয়েছে। তারা সে অনুযায়ী কর্মপন্থা গ্রহণ করেছে।
ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করা হবে: ড. ইউনূস
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করার লক্ষ্যে, বিশেষ করে মুক্তিযুদ্ধের সময় যাদের বয়স সাড়ে বারো বছরের কম ছিল, তাদের মুক্তিযোদ্ধা তালিকা হতে বাতিলের জন্য সুপ্রিম কোর্টে লিভ টু আপিলের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
৬ বিশিষ্ট নাগরিককে সংস্কারের দায়িত্ব দিলেন প্রধান উপদেষ্টা
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ছয়টি প্রতিষ্ঠান ও সংস্থা সংস্কারে ছয় বিশিষ্ট নাগরিককে দায়িত্ব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১১ সেপ্টেম্বর) অন্তর্বর্তীকালীন সরকার গঠনের এক মাস পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এ তথ্য জানান।
ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই: ড. ইউনূস
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যেসব সরকারপ্রধানের সঙ্গে আমার টেলিফোনে যোগাযোগ হয়েছে তাদের মধ্যে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। আমরা ভারত এবং অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রসমূহের সঙ্গে সুসম্পর্ক চাই। তবে সেই সম্পর্ক হতে হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে দুর্নীতি হয়নি: রোসাটম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ (আরএনপিপি) প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি। রোসাটমের বরাত দিয়ে বুধবার (১১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি করে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রোসাটম। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫০০ কোটি ডলারের বেশি আত্মসাৎ করেন বলে গত ১৭ আগস্ট প্রকাশিত গ্লোবাল ডিফেন্স কর্পের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনুষ্ঠানে ‘ছাত্রদলের হামলা’, যে দাবি করলেন সমন্বয়ক মাহিন
নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের উপস্থিতিতে হওয়া অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। আভিযোগের তীর ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।
শেখ হাসিনাসহ নেতাকর্মীদের বিরুদ্ধে তিন মামলা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে দুইজনকে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার নেতাকর্মী ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বুধবার তিনটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) ঢাকার পৃথক তিন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাগুলো দায়ের করা হয়।
‘ফেরাউন’ হিসেবে পরিচিত সাবেক রেলমন্ত্রী মুজিবুলের যত অপকর্ম
নামে-বেনামে দেশে-বিদেশে সম্পদের পাহাড় গড়েছেন কুমিল্লার চৌদ্দগ্রামের সাবেক সংসদ-সদস্য ও রেলপথমন্ত্রী মুজিবুল হক। স্থানীয় জনতার কাছে ‘ফেরাউন’ হিসাবে পরিচিত তিনি। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, মুজিবুল রেলপথমন্ত্রী থাকাকালীন খালাসি পদে ৮ শতাধিক জনবল নিয়োগ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। রূপালী ইন্সুরেন্সে মুজিবুল হকের শেয়ার রয়েছে। দুবাই, সিঙ্গাপুরে তার ব্যবসা ও ফ্ল্যাট রয়েছে। স্ত্রী হনুফা আক্তারের স্বজনদের নামে অনেক সম্পদ গড়েছেন। শত শত কোটি টাকা তিনি বিদেশে পাচার করেছেন।
যে মামলায় গ্রেপ্তার ও রিমান্ডে শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডা ফুজি টাওয়ারের সামনে সুমন সিকদারকে (৩১) গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরীর চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারত বাধ্য?
দেশে কয়েক দিন ধরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে একাধিক হত্যা মামলায় বিচার করার কথা বেশ জোরে দিয়ে বলা হচ্ছে। অন্তনর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মাদ ইউনূস, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটির নব-নিযুক্ত চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এ বিষয়ে কথা বলেছেন।
নিউজ /এমএসএম