মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

পুতিন সহজেই দুপুরের খাবার হিসেবে ট্রাম্পকে খেয়ে ফেলবে: কমলা

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৭ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় দুই প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের সরাসরি বিতর্ক শেষ হয়েছে। অর্থনীতি, কর্মসংস্থান, গর্ভপাত, ইসরায়েল, ইউক্রেন-রাশিয়াসহ নানা ইস্যু উঠে এসেছে বিতর্কে। নানা বিষয়ে একে অপরকে করেছেন বাক্যবাণে জর্জরিত, দোষারোপ। এসময় ডোনাল্ড ট্রাম্পকে রুশ প্রেসিডেন্ট পুতিন খেয়ে ফেলবেন বলে মন্তব্য করেন সাবেক ভায়েস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। বুধবার (১১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বিতর্কের এক পর্যায়ে কমলা হ্যারিসকে মার্কিন ইতিহাসের সবচেয়ে জঘন্য ভাইস প্রেসিডেন্ট হিসেবে আখ্যা দেন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিক প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও কমলার বাবাকে অর্থনীতির মার্কসবাদী অধ্যাপক হিসেবে মন্তব্য করেন।

জবাবে কমলা হ্যারিস-ও ছেড়ে কথা বলেননি। এক পর্যায়ে ট্রাম্পের উদ্দেশে তিনি বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে ট্রাম্পের জোরালো সম্পর্ক রয়েছে।

কমলা আরও বলেন, ট্রাম্প এখন আর প্রেসিডেন্ট নেই। এতে ন্যাটো মিত্ররা খুবই কৃতজ্ঞ। অন্যথায়, পুতিন ইউক্রেনের রাজধানী কিয়েভে বসে ইউরোপের বাকি অংশের ওপর নজরদারি করতেন।

এ সময় ভাইস প্রেসিডেন্ট কমলা বলেন, পুতিন একজন স্বৈরশাসক। তিনি সহজেই আপনাকে (ট্রাম্প) দুপুরের খাবার হিসেবে খেয়ে ফেলবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102