শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপারের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

‘পুলিশ কখনো চাঁদাবাজ হতে পারেনা’

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৬ এই পর্যন্ত দেখেছেন

৩৬ জুলাই এমনি এমনি হয়নি। এই প্রেক্ষাপট তৈরি হয়েছিলো আগে থেকেই। মানুষের ভেতর ক্ষোভ পাথর চাপা দেওয়া ছিলো। কেউ কথা বলতে পারেনি। কাজ করতে পারত না। কেই লিখতে পারেনি। সাংবাদিকরা কিছু বলতে পারেনি, লিখতেও পারেনি। কিছু কতিপয় সাংবাদিকে মানুষ হয়ত জাতির বিবেক মনে করত। কিন্তু তারা সে প্রত্যাশার জায়গায় ছিলোনা।

তারা আন্দোলনের সময় ছাত্রদেরকে কিভাবে হত্যা করা যায় এমনটি অনুপ্রাণিত করেছে, সেটাও আমরা দেখেছি। এমনও সাংবাদিক ছিলেন যারা ছাত্র আন্দোলনকে বেগবান করার জন্য তারা ছাত্রদের পাশেও ছিলেন। মাঠেও ছিলেন। সবজায়গায় কিন্তু দূর্বৃত্তায়ন সবসময়ই আছে। সব জায়গায়ই ঘোলাটে পরিবেশ ছিলো। সেখান থেকে আমরা রেহাই পেয়েছি।

জেলায় সাম্প্রতিক সময়ে মামলার বিষয়ে বলেন যাদেরকে মামলার আসামী করা হয়েছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবেনা। পুলিশ বিগত সময়ে লেজুড়ভিত্তিক একটা রাজনৈতিক সংগঠনের হয়ে কাজ করত। আপনারা নিশ্চিত হবেন বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ জনগণের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য।

এই নিরাপত্তার জন্য বাংলাদেশ পুলিশ এখন থেকে সেই রাজনৈতিক লেজুড়ভিত্তিক দুর্বৃত্তায়ণের কাজকর্ম থেকে বেরিয়ে আসার সর্বাত্মক চেষ্ঠা করছে। সেই প্রতিশ্রতিও দিচ্ছে। তিনি সম্প্রতিক সময়ে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়ার বিষয়ে বলেন ৫ ই আগষ্টের পর সুযোগ সন্ধানী অপরাধীরা সুযোগ পেয়ে এসকল অপকর্ম করছে। খুব শিগগিরই তা শক্ত হাতে রোধ করা হবে। কোনো জায়গায় পুলিশের চাঁদাবাজি হবেনা। কোথাও কোনো চাঁদাবাজি দেখলে জানানোর জন্যও অনুরোধ করেন। তিনি বলেন পুলিশ জনগণের সেবক। সে কখনো চাঁদাবাজ হতে পারেনা। আপনি নিজে চাঁদাবাজ হলে কিভাবে চাঁদাবাজকে রোধ করবেন।

পুলিশ হবে জনবান্ধব। পুলিশ হবে রাষ্ট্র ও জনগণের। যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলা করেছিলো আপনারা নিশ্চিত থাকেন এর সাথে যারা জড়িত তারা কেউ কোনো ভাবেই রেহাই পাবেনা। এরা আমাদের ব্যক্তিগত শত্রু নয়। এরা স্বাধীনতার শুত্রু। তারা আমাদের বাকস্বাধীনতা ও মুক্তভাবে লিখার শত্রু। তাদেরকে কোনো ভাবেই ছাড় দেওয়া যাবেনা। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন নবাগত পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন (পিপিএম-সেবা)।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক এস এম উমেদ আলী, ছাদিক আহমদ, বকশী ইকবাল আহমদ, আজাদুর রহমান, মো: শাহজাহান মিয়া, মু. ইমাদ উদ দীন, শেখ সিরাজুল ইসলাম সিরাজ, আহমদ ফারুক মিল্লাদ, তমাল ফেরদৌস দুলাল, নুরুল ইসলাম শেফুল, হোসাইন আহমদ, এম এ হামিদ, আব্দুল ওয়াদূদ, মো: সাইফুল ইসলাম, মাহবুব রহমান রহমান রাহেল। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা। মতবিনিময় সভায় মৌলভীবাজার জেলার নবাগত পুলিশ সুপার আগত সাংবাদিকদের সাথে পরিচিত হন এবং জেলার নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করেন।

পুলিশ সুপার সাংবাদিকদের নানা পরামর্শ গ্রহণ করে মৌলভীবাজারকে সন্ত্রাস ও মাদকমুক্ত জেলা গড়তে এবং আইনশৃঙ্খলার উন্নয়নে সাংবাদিকসহ সকল নাগরিকদের সার্বিক সহযোগিতা চান। তিনি মৌলভীবাজার জেলার মাদক, চাঁদাবাজি, যানজটসহ অন্যান্য সমস্যা সমাধানে দ্রুত কাজ শুরু করবেন বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন।

উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়,অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন,অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সারোআর আলম প্রমুখ। এসময় ২৪ এর ২য় স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করা হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102