বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:২১ অপরাহ্ন

জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৯ এই পর্যন্ত দেখেছেন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এদিন রাত পৌনে ১০টায় দিকে রাজধানীর গুলশান থেকে তৌফিক-ই-ইলাহী চৌধুরীকেকে গ্রেপ্তার করা হয়েছে।

রেজাউল করিম মল্লিক আরো বলেন, তৌফিক-ই-ইলাহী চৌধুরীর বিরুদ্ধে মামলা আছে। বর্তমানে ডিবি কার্যালয়ে আছেন তিনি। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102